শার্শায় নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগ নেতাকে গ্রেপ্তার

  • প্রথম দর্পণ,ডেস্ক
  • আপলোড সময় : ৩০ জুলাই ২০২৬, ০১:১৫ দুপুর
  • ২৫৯৫ বার পড়া হয়েছে

Banner Ad
https://prothomdorpan.com/admin/fav-icon-logo/image/1761146741.250..125.jpg

যশোরের শার্শা উপজেলায় নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের এক নেতাকে গ্রেপ্তার করেছে পুলিশ। গ্রেপ্তার হওয়া নাসির উদ্দিন (৫৯) উপজেলার কায়বা ইউনিয়ন আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক।

পুলিশ জানায়, বুধবার (২৯ জুলাই) গভীর রাতে উপজেলার বাগুড়ী গ্রামে নিজ বাড়িতে অভিযান চালিয়ে তাকে আটক করা হয়। বৃহস্পতিবার (৩০ জুলাই) সকালে বিষয়টি নিশ্চিত করেন শার্শা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শামিনুল হক।

গ্রেপ্তার নাসির উদ্দিন বাগুড়ী গ্রামের মৃত আবুল হোসেনের ছেলে। পুলিশ সূত্রে জানা গেছে, দীর্ঘদিন আত্মগোপনে থাকার পর তিনি সম্প্রতি নিজ এলাকায় অবস্থান করছেন—এমন গোপন সংবাদের ভিত্তিতে তার বাড়িতে অভিযান চালানো হয়। অভিযানের একপর্যায়ে তাকে গ্রেপ্তার করা হয়।

শার্শা থানা সূত্রে আরও জানানো হয়, নাসির উদ্দিনের বিরুদ্ধে প্রচলিত আইনে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। আইনি প্রক্রিয়া শেষে বৃহস্পতিবার দুপুরে তাকে যশোর আদালতে পাঠানোর প্রস্তুতি নেওয়া হয়।

এ বিষয়ে ওসি শামিনুল হক বলেন, “নাসির উদ্দিন নামে এক আওয়ামী লীগ নেতাকে গ্রেপ্তার করা হয়েছে। আইনি প্রক্রিয়া সম্পন্ন করে তাকে আদালতে পাঠানো হবে।”

পুলিশের দাবি, আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা এবং আদালতের নির্দেশনা অনুযায়ী প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের অংশ হিসেবেই এ অভিযান পরিচালনা করা হয়েছে। তবে এ ঘটনায় গ্রেপ্তার নাসির উদ্দিন বা তার পরিবারের কোনো বক্তব্য তাৎক্ষণিকভাবে পাওয়া যায়নি।




কমেন্ট করুন:

ফেসবুকে আমরা
সর্বশেষ সংবাদ
Sidebar Ad