বেগম খালেদা জিয়ার চিকিৎসায় বিশেষজ্ঞ দল পাঠাতে আগ্রহী চীন

  • প্রথম দর্পণ,ডেস্ক
  • আপলোড সময় : ২৯ নভেম্বর ২০২৫, ০১:০৫ দুপুর
  • ৪৩৬৯৩ বার পড়া হয়েছে

Banner Ad
https://prothomdorpan.com/admin/fav-icon-logo/image/1761146741.250..125.jpg বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া। ফাইল ছবি

বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার চিকিৎসায় সহায়তা করতে চীনের একটি বিশেষজ্ঞ চিকিৎসক দল বাংলাদেশে আসার আগ্রহ প্রকাশ করেছে। বিষয়টি নিশ্চিত করেছেন খালেদা জিয়ার ব্যক্তিগত চিকিৎসকদলের এক সদস্য।

তিনি জানান, বন্ধুপ্রতীম কয়েকটি দেশের বিশেষজ্ঞ চিকিৎসকরা এরই মধ্যে ম্যাডামের শারীরিক অবস্থার খোঁজখবর নিচ্ছেন। তাদের মধ্যে চীনের একটি বিশেষজ্ঞ চিকিৎসক টিম ঢাকায় আসার আগ্রহ প্রকাশ করেছে।

বেগম খালেদা জিয়ার শারীরিক অবস্থার অবনতি হওয়ায় উন্নত চিকিৎসার জন্য তাকে দেশের বাইরে নেওয়ার সম্ভাবনা নিয়ে প্রশ্ন করা হলে চিকিৎসক বলেন, ম্যাডামের অবস্থা এখনো সংকটাপন্ন। বিমান ভ্রমণের মতো শারীরিক স্থিতি বর্তমানে নেই বলে মেডিকেল বোর্ড মনে করছে। কিছু গুরুত্বপূর্ণ পরীক্ষা চলছে, রিপোর্ট হাতে পাওয়ার পর পরবর্তী সিদ্ধান্ত নেওয়া হবে।

এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন খালেদা জিয়ার সর্বশেষ শারীরিক পরিস্থিতি নিয়ে উদ্বেগ বাড়ছে। চিকিৎসকরা নিবিড় পর্যবেক্ষণে রেখেছেন তাকে।




কমেন্ট করুন:

ফেসবুকে আমরা
সর্বশেষ সংবাদ
Sidebar Ad