দুদকের সচিব হিসেবে দায়িত্ব নিলেন মো. সাইদুর রহমান খান

Banner Ad
https://prothomdorpan.com/admin/fav-icon-logo/image/1761146741.250..125.jpg

দুর্নীতি দমন কমিশনের (দুদক) সচিব হিসেবে দায়িত্ব গ্রহণ করেছেন বিসিএস প্রশাসন ক্যাডারের ১৭তম ব্যাচের কর্মকর্তা মো. সাইদুর রহমান খান।

গত ৩০ জুলাই জনপ্রশাসন মন্ত্রণালয়ের জারি করা এক প্রজ্ঞাপনের মাধ্যমে তাকে দুদকের সচিব হিসেবে পদায়ন করা হয়। এর আগে তিনি চলতি বছরের ৫ জানুয়ারি থেকে দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের সচিব হিসেবে দায়িত্ব পালন করেন।

রোববার (২ আগস্ট) দুপুরে রাজধানীর সেগুনবাগিচায় দুদকের প্রধান কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে নতুন সচিব হিসেবে সাংবাদিকদের সঙ্গে পরিচিত হন মো. সাইদুর রহমান খান। এ সময় তিনি দুদকের কার্যক্রমে গণমাধ্যমের সহযোগিতা কামনা করেন এবং স্বচ্ছতা ও জবাবদিহিতা প্রতিষ্ঠায় সংবাদমাধ্যমের ভূমিকার গুরুত্ব তুলে ধরেন।

জানা গেছে, মো. সাইদুর রহমান খানের গ্রামের বাড়ি রাজশাহী জেলায়। তিনি রাজশাহী বিশ্ববিদ্যালয় থেকে ইংরেজি সাহিত্যে অনার্স ও মাস্টার্স এবং শিক্ষায় এমএ ডিগ্রি অর্জন করেন। এছাড়া পরবর্তীতে ঢাকা বিশ্ববিদ্যালয় ও যুক্তরাজ্যের গ্রিনউইচ ইউনিভার্সিটি থেকে উচ্চতর ডিগ্রি লাভ করেন।




কমেন্ট করুন:

ফেসবুকে আমরা
সর্বশেষ সংবাদ
Sidebar Ad