সিরাজগঞ্জে সিল্কসিটি এক্সপ্রেসের বগি লাইনচ্যুত, ঢাকার সঙ্গে উত্তরাঞ্চলের রেল যোগাযোগ বন্ধ

  • শাহিন রেজা,মাল্টিমিডিয়া ইনচার্জ
  • আপলোড সময় : ০৪ আগস্ট ২০২৬, ০১:০০ দুপুর
  • ৩০৩৯ বার পড়া হয়েছে

Banner Ad
https://prothomdorpan.com/admin/fav-icon-logo/image/1761146741.250..125.jpg

সিরাজগঞ্জের শহীদ এম মনসুর আলী রেলস্টেশন সংলগ্ন কড্ডা এলাকায় আন্তঃনগর সিল্কসিটি এক্সপ্রেস ট্রেনের একটি বগি লাইনচ্যুত হয়েছে। এ ঘটনায় ঢাকার সঙ্গে উত্তরাঞ্চলের রেল যোগাযোগ সাময়িকভাবে বন্ধ হয়ে গেছে। মঙ্গলবার (৪ আগস্ট) বেলা ১১টার দিকে এ ঘটনা ঘটে।

রেলওয়ে সূত্র জানায়, রাজশাহী থেকে ঢাকার উদ্দেশে ছেড়ে আসা সিল্কসিটি এক্সপ্রেস ট্রেনটি শহীদ এম মনসুর আলী রেলস্টেশনে পৌঁছালে একটি বগি লাইনচ্যুত হয়। এর ফলে ওই রুটে ট্রেন চলাচল বন্ধ হয়ে যায় এবং বিভিন্ন স্টেশনে একাধিক যাত্রীবাহী ট্রেন আটকা পড়ে।

তবে এ ঘটনায় কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।

রেলওয়ে কর্তৃপক্ষ জানিয়েছে, লাইনচ্যুত বগিটি উদ্ধারে এবং রেললাইন সচল করতে উদ্ধারকারী দল কাজ করছে। উদ্ধার অভিযান শেষ হলে ধাপে ধাপে ট্রেন চলাচল স্বাভাবিক করা হবে।




কমেন্ট করুন:

ফেসবুকে আমরা
সর্বশেষ সংবাদ
Sidebar Ad