শিবগঞ্জে পাহারাদারকে চোখ উপড়ে হত্যা

  • প্রথম দর্পণ,ডেস্ক
  • আপলোড সময় : ৩০ নভেম্বর ২০২৫, ১২:২০ দুপুর
  • ২০২৩৫ বার পড়া হয়েছে

Banner Ad
https://prothomdorpan.com/admin/fav-icon-logo/image/1761146741.250..125.jpg

চাঁপাইনবাব গঞ্জের শিবগঞ্জে তোজাম্মেল হক (৬৫) নামে এক পুকুর পাহারাদারের চোখ উপড়ে ফেলার পর হত্যা করা হয়েছে বলে অভিযোগ উঠেছে। নিহত ব্যক্তি উপজেলার শাহাবাজপুর ইউনিয়নের পারদিলালপুর গ্রামের মৃত জোনাব আলীর ছেলে।

শনিবার গভীর রাতে উপজেলার শাহাবাজপুর ইউনিয়নের মুসলিমপুর গ্রামে পুকুর পাড়ে এ ঘটনা ঘটে।

নিহতের ছেলে নফিউল্লাহ বলেন, মুসলিমপুর গ্রামের পাশে বেলাল উদ্দিনের নুইন্যা পুকুর পাহারা দিতেন পিতা তোজাম্মেল হক। রাতে অজ্ঞাতনামা ব্যক্তিরা তাকে চোখ উপড়ে ফেলে হত্যা করেছে। রোববার ভোরে একজনের ফোনের মাধ্যমে জানতে পেরে ঘটনাস্থলে এসে পিতাকে মৃত অবস্থায় দেখতে পাওয়া যায়।

'নিহতের স্ত্রী নিলুফা বেগম ও মেয়ে সায়েমা খাতুন বলেন, কারো সাথে আমাদের শত্রুতা ছিল না।' চাঁপাইনবাবগঞ্জ পুলিশ সুপার গৌতম কুমার বিশ্বাস বলেন, নিহতের শরীরে একাধিক আঘাতের চিহ্ন রয়েছে। উপড়ে ফেলা হয়েছে বাম চোখ।'

'তিনি আরও বলেন, খবর পেয়ে ঘটনাস্থল থেকে নিহতের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ২৫০ শয্যা বিশিষ্ট জেলা চাঁপাইনবাবগঞ্জ মর্গে পাঠানো হয়েছে। '

এ ঘটনা সর্বোচ্চ গুরুত্ব দিয়ে দেখা হচ্ছে। জড়িতদের দ্রুত গ্রেপ্তার করে আইনের আওতায় আনা হবে।






কমেন্ট করুন:

ফেসবুকে আমরা
সর্বশেষ সংবাদ
Sidebar Ad