ঝিনাইদহে বাসচাপায় স্ত্রীর মৃত্যু, গুরুতর আহত স্বামী

Banner Ad
https://prothomdorpan.com/admin/fav-icon-logo/image/1761146741.250..125.jpg
ঝিনাইদহে যাত্রীবাহী বাসের চাপায় তুলি খাতুন (২৫) নামে এক গৃহবধূ নিহত হয়েছেন। এ ঘটনায় তার স্বামী সেনাসদস্য সোহেল মিয়া গুরুতর আহত হয়েছেন। বুধবার (২৬ আগস্ট) সকালে শহরের বাইপাস গ্যাস ডিপো এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, সকাল ১০টার দিকে সেনাসদস্য সোহেল মিয়া তার স্ত্রী তুলি খাতুনকে নিয়ে মোটরসাইকেলে বাস টার্মিনালের দিকে যাচ্ছিলেন। পথে মোটরসাইকেলটি নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে পড়ে যায়। এ সময় কুষ্টিয়া থেকে খুলনাগামী গড়াই পরিবহনের একটি বাস তাদের চাপা দেয়।

এতে ঘটনাস্থলেই তুলি খাতুনের মৃত্যু হয়। গুরুতর আহত হন সোহেল মিয়া। খবর পেয়ে ফায়ার সার্ভিসের একটি দল ঘটনাস্থলে গিয়ে আহত সোহেলকে উদ্ধার করে ঝিনাইদহ সদর হাসপাতালে ভর্তি করে।

নিহত তুলি খাতুনের স্বামী সোহেল মিয়ার বাড়ি নড়াইল জেলায়।

ঝিনাইদহ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আসাদুজ্জামান দুর্ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, নিহতের মরদেহ ময়নাতদন্তের জন্য ঝিনাইদহ সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।




কমেন্ট করুন:

ফেসবুকে আমরা
Sidebar Ad