রেমিট্যান্স-রিজার্ভে স্বস্তি ফিরলেও অর্থনীতির সংকট কাটেনি

Banner Ad
https://prothomdorpan.com/admin/fav-icon-logo/image/1761146741.250..125.jpg


চলতি বছরের এপ্রিল-জুন প্রান্তিকে অর্থনীতির পুনরুদ্ধার প্রক্রিয়া শুরু হয়েছে বলে মনে করছে মেট্রোপলিটন চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি (এমসিসিআই)। সংগঠনটির মতে, অর্থনীতির এই পুনরুদ্ধার টেকসই করতে মূল্যস্ফীতি কমানোর পাশাপাশি ব্যাংক খাতের দুর্বলতা কাটানোর পাশাপাশি বেসরকারি বিনিয়োগ ও ঋণপ্রবাহ বাড়াতে হবে। একই সঙ্গে বৈদেশিক খাতের স্থিতিশীলতা ধরে রাখায় অগ্রাধিকার দিতে হবে।

এমসিসিআইয়ের ‘বাংলাদেশের অর্থনৈতিক পরিস্থিতি : এপ্রিল-জুন ২০২৬’ শীর্ষক প্রতিবেদনে দেশের অর্থনীতির এই সামগ্রিক চিত্র ফুটে উঠেছে। প্রতিবেদন বলছে, মূল্যস্ফীতি নিয়ন্ত্রণ, বেসরকারি বিনিয়োগ ও ঋণপ্রবাহ বাড়ানো, রপ্তানিতে প্রবৃদ্ধি ফেরানো, ব্যাংক খাতের দুর্বলতা কাটানো বর্তমানে বাংলাদেশের অর্থনীতির বড় চ্যালেঞ্জ। তবে প্রবাসী আয় (রেমিট্যান্স) ও বৈদেশিক মুদ্রার রিজার্ভে স্বস্তি ফিরলেও দেশের অভ্যন্তরীণ অর্থনীতির চাপ এখনো কাটেনি। বেসরকারি খাতে ঋণপ্রবাহ ও বিনিয়োগে স্থবিরতার পাশাপাশি মূল্যস্ফীতি ৯ শতাংশের ওপরে রয়েছে। রপ্তানিতেও প্রবৃদ্ধি দুর্বল।


প্রতিবেদনে বলা হয়, সদ্যবিদায়ী ২০২৫-২৬ অর্থবছরে মোট দেশজ উৎপাদনের (জিডিপি) প্রবৃদ্ধি সাময়িক হিসাবে ৪.১৪ শতাংশ হয়েছে। আগের অর্থবছরে এটি ছিল ৩.৪৯ শতাংশ। তবে এই প্রবৃদ্ধি দেশের দীর্ঘমেয়াদি সম্ভাবনার তুলনায় এখনো কম।

মূল্যস্ফীতির চাপ কিছুটা কমলেও উদ্বেগ এখনো রয়ে গেছে বলে মনে করছে এমসিসিআই। প্রতিবেদন অনুযায়ী, জুনে সার্বিক মূল্যস্ফীতি ৯.১৬ শতাংশে নেমেছে, মে মাসে যা ছিল ৯.৪২ শতাংশ। একই সময়ে খাদ্য মূল্যস্ফীতি কমে ৮.৬০ শতাংশে দাঁড়িয়েছে। তবে খাদ্যবহির্ভূত পণ্য ও জ্বালানির দামের চাপ এখনো মানুষের ক্রয়ক্ষমতার ওপর প্রভাব ফেলছে।

অন্যদিকে বৈদেশিক খাত অর্থনীতির জন্য বড় স্বস্তির জায়গা হয়ে উঠেছে। এপ্রিল-জুন সময়ে দেশে ৯.৩৮ বিলিয়ন বা ৯৩৮ কোটি ডলার প্রবাসী আয় এসেছে। জুন শেষে মোট বৈদেশিক মুদ্রার রিজার্ভ বেড়ে দাঁড়িয়েছে ৩৭.৫৮ বিলিয়ন ডলারে, মে শেষে যা ছিল ৩৪.৪৮ বিলিয়ন ডলার। তবে জুনে রপ্তানি আয় অনেকটা বেড়ে ৪১৯ কোটি ডলারে পৌঁছালেও গোটা অর্থবছরে রপ্তানি আয় বেড়েছে মাত্র ০.১৭ শতাংশ। অর্থবছর শেষে মোট রপ্তানি আয় দাঁড়িয়েছে ৪,৮৩৮ কোটি ডলার।




কমেন্ট করুন:

ফেসবুকে আমরা
সর্বশেষ সংবাদ
Sidebar Ad