সিরাজগঞ্জে পুকুরে ডুবে প্রাণ গেল ২৫ বছরের যুবকের

  • শাহিন রেজা,মাল্টিমিডিয়া ইনচার্জ
  • আপলোড সময় : ২৮ আগস্ট ২০২৬, ০৭:১২ বিকাল
  • ৭৯৬৯ বার পড়া হয়েছে

Banner Ad
https://prothomdorpan.com/admin/fav-icon-logo/image/1761146741.250..125.jpg
সিরাজগঞ্জে পুকুরের পানিতে ডুবে মো. আবেদ (২৫) নামে এক যুবকের মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার রাতে সিরাজগঞ্জ ইসলামিয়া সরকারি কলেজ মাঠের পাশে একটি পুকুর থেকে তাঁর মরদেহ উদ্ধার করে ফায়ার সার্ভিসের সদস্যরা।

নিহত আবেদ সিরাজগঞ্জ পৌর এলাকার হোসেনপুর মহল্লার ফজলুল হকের ছেলে। শুক্রবার দুপুরে সিরাজগঞ্জ পৌর এলাকার মালশাপাড়া কবরস্থানে তাঁর দাফন সম্পন্ন হয়েছে।


সিরাজগঞ্জ ফায়ার সার্ভিস স্টেশনের স্টেশন অফিসার শরিফুল ইসলাম জানান, বৃহস্পতিবার রাত পৌনে ৯টার দিকে ইসলামিয়া সরকারি কলেজ মাঠের পাশের পুকুরে এক যুবক ডুবে যাওয়ার খবর পায় ফায়ার সার্ভিস। পরে সদস্যরা ঘটনাস্থলে গিয়ে উদ্ধার অভিযান শুরু করেন। প্রায় আধা ঘণ্টার অভিযানের পর রাত সোয়া ৯টার দিকে পুকুর থেকে আবেদের মরদেহ উদ্ধার করা হয়।


ফায়ার সার্ভিসের এই কর্মকর্তা পরিবারের বরাত দিয়ে জানান, আবেদ মানসিক ভারসাম্যহীন ছিলেন। পুকুরের পানিতে তলিয়ে যাওয়ার পর তিনি আর ওপরে উঠতে পারেননি। এতে ঘটনাস্থলেই তাঁর মৃত্যু হয়।




কমেন্ট করুন:

ফেসবুকে আমরা
সর্বশেষ সংবাদ
Sidebar Ad