সাক্ষাৎকালে এনসিপির মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী, ন্যাশনাল ওলামা এলায়েন্সের আহ্বায়ক আশরাফ উদ্দিন মাহদি, কুমিল্লা বিভাগীয় সাংগঠনিক সম্পাদক মো. আতাউল্লাহ, জাতীয় যুবশক্তির সাধারণ সম্পাদক প্রকৌশলী ফরহাদ সোহেল এবং এনসিপির সংগঠক (দক্ষিণাঞ্চল) আবদুল্লাহ আল মাহমুদ জিহানসহ দলটির নেতারা উপস্থিত ছিলেন।
এ সময় নেতারা জামিয়া ইউনুছিয়া ব্রাহ্মণবাড়িয়ার মুহতামিম ও জেলা হেফাজতে ইসলামের আমীর মাওলানা মুবারাকুল্লাহ, জামিয়ার মুহাদ্দিস ও জেলা হেফাজতে ইসলামের যুগ্ম সাধারণ সম্পাদক মাওলানা মারুফ কাসেমী, জেলা হেফাজতে ইসলামের যুগ্ম সাধারণ সম্পাদক মাওলানা শরীফ উদ্দিন আফতাবি এবং জেলা হেফাজতে ইসলামের কোষাধ্যক্ষ মাওলানা আব্দুল হাফিজের সঙ্গে মতবিনিময় করেন।
সাক্ষাতে বিভিন্ন বিষয়ে আলোচনা ও পারস্পরিক মতবিনিময়ের পাশাপাশি সৌহার্দ্যপূর্ণ সম্পর্ক বজায় রাখার বিষয়ে গুরুত্ব দেওয়া হয়। এ সময় পারস্পরিক সৌহার্দ্য ও ‘মহব্বত’ অটুট রাখার দৃঢ় অঙ্গীকার ব্যক্ত করেন সংশ্লিষ্টরা।

শাহিন রেজা,মাল্টিমিডিয়া ইনচার্জ