রায়গঞ্জে অবৈধভাবে মাটি কাটায় দুই লাখ টাকা জরিমানা

  • পারভেজ সরকার,স্টাফ রিপোর্টার
  • আপলোড সময় : ১০ ডিসেম্বর ২০২৫, ০৫:১১ বিকাল
  • ২৩৩৮৬ বার পড়া হয়েছে

Banner Ad
https://prothomdorpan.com/admin/fav-icon-logo/image/1761146741.250..125.jpg রায়গঞ্জে অবৈধভাবে মাটি কাটায় দুই লাখ টাকা জরিমানা

পরিবেশ ও কৃষিজমি রক্ষায় অবৈধভাবে টপসয়েল উত্তোলনের বিরুদ্ধে বিশেষ অভিযান পরিচালনা করেছে সিরাজগঞ্জের রায়গঞ্জ উপজেলা প্রশাসন।


বুধবার (১০ই ডিসেম্বর) দুপুরে উপজেলার চান্দাইকোনা ইউনিয়নের সিমলা খন্দকার পাড়া এলাকায় এ অভিযান পরিচালিত হয়।


অভিযানে অবৈধভাবে কৃষিজমির উপরের উর্বর মাটি (টপসয়েল) কাটার দায়ে স্থানীয় খন্দকার ভুট্টকে বালুমহাল ও মাটি ব্যবস্থাপনা আইন, ২০১০-এর ১৫(১) ধারায় ২ লাখ টাকা অর্থদণ্ড প্রদান করা হয়। অভিযানটি পরিচালনা করেন সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মো. মাসুদ রানা।


অভিযান প্রসঙ্গে এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মো. মাসুদ রানা বলেন, “অবৈধভাবে টপসয়েল কাটার মাধ্যমে পরিবেশ ও কৃষিজমি ধ্বংসের অপচেষ্টা কোনোভাবেই সহ্য করা হবে না। জনস্বার্থে এ ধরনের অভিযান নিয়মিত চালানো হবে।”


এ বিষয়ে স্থানীয় সচেতন মহল স্বাগত জানিয়ে বলেন, “উপজেলা প্রশাসনের এ অভিযান অত্যন্ত সময়োপযোগী উদ্যোগ। অবৈধভাবে টপসয়েল কাটায় কৃষিজমি উর্বরতা হারাচ্ছে, পরিবেশেরও ক্ষতি হচ্ছে। তাই এ ধরনের অবৈধ কর্মকাণ্ড রোধে নিয়মিত নজরদারি ও কঠোর পদক্ষেপ অব্যাহত রাখা জরুরি।




কমেন্ট করুন:

ফেসবুকে আমরা
সর্বশেষ সংবাদ
Sidebar Ad