গত ২ সেপ্টেম্বর ভূমি মন্ত্রণালয়ের মাঠ প্রশাসন-২ শাখা থেকে জনস্বার্থে পৃথক প্রজ্ঞাপনের মাধ্যমে এ আদেশ জারি করা হয়। আদেশটি অবিলম্বে কার্যকর হবে বলে প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়েছে।
প্রজ্ঞাপন অনুযায়ী, প্রথম দফায় ২৭ জন এবং দ্বিতীয় দফায় আরও ৯ জন এসিল্যান্ডকে বিভিন্ন বিভাগীয় কমিশনারের কার্যালয়ে পদায়ন করা হয়েছে।
ঢাকা বিভাগে ন্যস্ত করা কর্মকর্তারা হলেন—গাইবান্ধার সাদুল্লাপুরের জসিম উদ্দিন, ঝিনাইদহের মহেশপুরের তৌহিদ রেজা, সিরাজগঞ্জের রায়গঞ্জের মো. মাসুদ রানা, বরগুনার আমতলীর মো. আশরাফুল ইসলাম, কুড়িগ্রামের রৌমারীর রাফিউর রহমান, সুনামগঞ্জের তাহিরপুরের মো. শাহরুখ আলম শান্তু, পাবনার সাঁথিয়ার আসিফ রায়হান, কুড়িগ্রামের রাজারহাটের সামিউর রহমান, ঝালকাঠির রাজাপুরের মো. শামীম রেজা সজীব, নলছিটির রিজভী আহমেদ সবুজ, পঞ্চগড়ের দেবীগঞ্জের আবদুল্লাহ বিন জিয়া, নওগাঁর বদলগাছীর পলাশ উদ্দিন, মাগুরার শ্রীপুরের আসমাউল হুসনা পিংকি এবং পটুয়াখালীর দশমিনার আবদুল্লাহ আল মামুন।
খুলনা বিভাগে ন্যস্ত করা হয়েছে পটুয়াখালীর বাউফলের সোহাগ মিলু, বরিশালের উজিরপুরের মহেশ্বর মন্ডল, দিনাজপুরের পার্বতীপুরের মাহামুদ হুসাইন রাজু, পঞ্চগড়ের তেঁতুলিয়ার এস এম আকাশ, কিশোরগঞ্জের অষ্টগ্রামের আব্দুল আহাদ, বরগুনার পাথরঘাটার ওমর শরীফ খান, বরগুনার তালতলীর সৈকত মন্ডল, নীলফামারীর জলঢাকার মো. ইফতেখার আহমেদ এবং পিরোজপুরের নাজিরপুরের শপথ বৈরাগীকে।
রাজশাহী বিভাগে ন্যস্ত করা কর্মকর্তারা হলেন পটুয়াখালীর গলাচিপার মো. সাইফুল ইসলাম, নীলফামারীর ডিমলার রওশান কবির, ময়মনসিংহের ধোবাউড়ার নুসরাত জাহান অনন্যা, রংপুরের পীরগঞ্জের তানভীর আহম্মেদ, সাতক্ষীরার দেবহাটার চৌধুরী আল মামুন, লালমনিরহাট সদরের মীর আল মনসুর শোয়াইব, ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈলের মজিবুর রহমান এবং কুড়িগ্রামের নাগেশ্বরীর মো. বদরুজ্জামান রিশাদ।
এ ছাড়া চট্টগ্রাম বিভাগে হবিগঞ্জের নবীগঞ্জের প্রত্যয় হাশেম, রংপুর বিভাগে ময়মনসিংহের তারাকান্দার এস এম নাজমুস সালেহীন এবং ময়মনসিংহ বিভাগে সিলেটের গোয়াইনঘাটের জাকারিয়া হোসেন, সুনামগঞ্জের বিশ্বম্ভরপুরের মাহমুদুর রহমান ও কুড়িগ্রামের ভুরুঙ্গামারীর আমিনুল হক তারেককে ন্যস্ত করা হয়েছে।
জনস্বার্থে জারি করা এ আদেশ বাস্তবায়নে জনপ্রশাসন মন্ত্রণালয়ের সিনিয়র সচিব, ভূমি সংস্কার বোর্ডের চেয়ারম্যান এবং সংশ্লিষ্ট বিভাগীয় কমিশনার ও জেলা প্রশাসকদের কাছে প্রজ্ঞাপনের অনুলিপি পাঠানো হয়েছে। প্রয়োজনীয় আনুষ্ঠানিকতা শেষে বদলিকৃত কর্মকর্তারা নতুন কর্মস্থলে যোগ দেবেন।
নামজারি, ভূমি উন্নয়ন কর আদায়, খাসজমি ও সরকারি সম্পত্তি ব্যবস্থাপনাসহ মাঠপর্যায়ের গুরুত্বপূর্ণ প্রশাসনিক কার্যক্রমে এসিল্যান্ডরা দায়িত্ব পালন করেন। একযোগে ৩৬ কর্মকর্তার এই বদলির ফলে বিভাগীয় পর্যায়ের ভূমি প্রশাসনে উল্লেখযোগ্য পুনর্বিন্যাস ঘটবে।

প্রথম দর্পণ,জাতীয় ডেস্ক