রায়গঞ্জে সার বিক্রিতে অনিয়ম: ৬ সাব ডিলারের বরাদ্দ বন্ধ

  • পারভেজ সরকার,স্টাফ রিপোর্টার
  • আপলোড সময় : ০৬ সেপ্টেম্বর ২০২৬, ০৭:১৮ বিকাল
  • ৬৪৭৮ বার পড়া হয়েছে

Banner Ad
https://prothomdorpan.com/admin/fav-icon-logo/image/1761146741.250..125.jpg রায়গঞ্জে সার বিক্রিতে অনিয়ম: ৬ সাব ডিলারের বরাদ্দ বন্ধ

সিরাজগঞ্জের রায়গঞ্জে সার বিক্রিতে অনিয়মের অভিযোগে তিন ইউনিয়নের ছয়জন সাব ডিলারের সার বরাদ্দ পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত বন্ধ রাখা হয়েছে। উপজেলা সার ও বীজ মনিটরিং কমিটির সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়।

উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ মো. মমিনুল ইসলাম রবিবার (৬ সেপ্টেম্বর) বিষয়টি নিশ্চিত করেন।

কৃষি কার্যালয় সূত্রে জানা গেছে, ধুবিল ইউনিয়নের সাব ডিলার আফসার আলী তালুকদার, মমতাজ উদ্দিন, বানসা রাম ও জাহিদুল ইসলামের সার বরাদ্দ বন্ধ করা হয়েছে।

এ ছাড়া ব্রহ্মগাছা ইউনিয়নের সাব ডিলার হাবিবুর রহমানের সাব ডিলার হিসেবে মো. আব্দুল মমিন এবং ধানগড়া ইউনিয়নের সাব ডিলার জাফর ইকবাল খান রিপনের সাব ডিলার হিসেবে সুমন আহমেদের সার বরাদ্দও বন্ধ রাখা হয়েছে।

উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ মো. মমিনুল ইসলাম বলেন, সার বিক্রিতে অনিয়মের কারণে উপজেলা সার ও বীজ মনিটরিং কমিটির সভায় ছয়জন সাব ডিলারের সার বরাদ্দ পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত বন্ধ রাখার সিদ্ধান্ত হয়েছে।

তিনি আরও বলেন, এসব সাব ডিলারের আওতাধীন কৃষকেরা সংশ্লিষ্ট ইউনিয়নের দায়িত্বপ্রাপ্ত মূল ডিলারের কাছ থেকে সার সংগ্রহ করবেন।




কমেন্ট করুন:

ফেসবুকে আমরা
সর্বশেষ সংবাদ
Sidebar Ad