সিরাজগঞ্জের মহাসড়কে গাছ ফেলে ডাকাতির চেষ্টা-বেড়েছে মহাসড়কে দুর্বৃত্তদের আতঙ্ক

  • প্রথম দর্পণ,ডেস্ক
  • আপলোড সময় : ১৩ ডিসেম্বর ২০২৫, ০৭:০৮ সকাল
  • ২৫০৯০ বার পড়া হয়েছে

Banner Ad
https://prothomdorpan.com/admin/fav-icon-logo/image/1761146741.250..125.jpg

সিরাজগঞ্জের উল্লাপাড়া উপজেলার হাটিকুমরুল–বনপাড়া মহাসড়কে গাছ ফেলে সড়ক অবরোধ করে ডাকাতির চেষ্টার ঘটনা ঘটেছে। শনিবার (১৩ ডিসেম্বর) রাত আনুমানিক ১২টার দিকে উপজেলার রামারচর ও হরিনচড়া এলাকার মাঝামাঝি রোয়াপাড়ায় এ ঘটনা ঘটে।

স্থানীয় সূত্রে জানা যায়, রাতের আঁধারে দুর্বৃত্তরা মহাসড়কের ওপর বড় গাছ, ডালপালা ও টায়ার ফেলে যান চলাচল বন্ধ করে ডাকাতির চেষ্টা করে। এতে মহাসড়কের দুই পাশে প্রায় শতাধিক বাসসহ বিভিন্ন যানবাহন আটকা পড়ে। পরিস্থিতি আঁচ করতে পেরে চালকরা দ্রুত বিষয়টি থানায় অবহিত করেন।

খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছালে দুর্বৃত্তরা পালিয়ে যায়। পরে পুলিশ ও স্থানীয়দের সহায়তায় সড়কে ফেলা গাছ ও টায়ার সরিয়ে যান চলাচল স্বাভাবিক করা হয়।

ঘটনার পর এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। স্থানীয় বাসিন্দা ও যানবাহনের চালকরা মহাসড়কে রাত্রীকালীন পুলিশি টহল জোরদারের দাবি জানিয়েছেন।

এ বিষয়ে হাটিকুমরুল হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইসমাইল হোসেন বলেন, পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছানোর কারণে কোনো ডাকাতির ঘটনা ঘটেনি। সড়কে গাছ ফেলে বাসে ডাকাতির চেষ্টা করা হয়েছিল, তবে চালকদের সচেতনতার কারণে বড় ধরনের কোনো অপ্রীতিকর ঘটনা এড়ানো সম্ভব হয়েছে। ভবিষ্যতে এমন ঘটনা রোধে রাতে মহাসড়কে নজরদারি ও নিয়মিত টহল আরও জোরদার করা হবে।




কমেন্ট করুন:

ফেসবুকে আমরা
সর্বশেষ সংবাদ
Sidebar Ad