২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আরও ২ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ৭৯০

  • প্রথম দর্পণ অনলাইন,ডেক্স
  • আপলোড সময় : ১১ সেপ্টেম্বর ২০২৬, ০৪:৩৩ দুপুর
  • ২০৪৪ বার পড়া হয়েছে

Banner Ad
https://prothomdorpan.com/admin/fav-icon-logo/image/1761146741.250..125.jpg ছবি: সংগৃহীত।
দেশে ডেঙ্গুর প্রকোপ অব্যাহত রয়েছে। গত ২৪ ঘণ্টায় ডেঙ্গু আক্রান্ত হয়ে আরও দুজনের মৃত্যু হয়েছে। একই সময়ে দেশের বিভিন্ন হাসপাতালে নতুন করে ৭৯০ জন ডেঙ্গুরোগী ভর্তি হয়েছেন।

শুক্রবার স্বাস্থ্য অধিদপ্তরের পাঠানো ডেঙ্গুবিষয়ক এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

শুরু হচ্ছে তিন মাসের পরিচ্ছন্নতা অভিযান

এদিকে ডেঙ্গুর প্রকোপ মোকাবিলায় সারা দেশে আগামী ১২ সেপ্টেম্বর থেকে তিন মাসব্যাপী ‘ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্ন অভিযান-২০২৬’ শুরু হচ্ছে।

স্থানীয় সরকার, পল্লি উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী মীর শাহে আলম এ তথ্য জানিয়েছেন।

তিনি বলেন, প্রধানমন্ত্রী তারেক রহমান আগামী শনিবার সকাল ৯টায় জাতীয় সংসদের দক্ষিণ প্লাজা থেকে কর্মসূচিটির আনুষ্ঠানিক উদ্বোধন করবেন।

দেশজুড়ে ডেঙ্গু পরিস্থিতি মোকাবিলা এবং মশাবাহিত এ রোগের বিস্তার ঠেকাতে এ কর্মসূচি বাস্তবায়ন করা হবে।




কমেন্ট করুন:

ফেসবুকে আমরা
সর্বশেষ সংবাদ
Sidebar Ad