সিদ্ধিরগঞ্জে পার্কিং করা বাসে আগুন, ১৮ জনের বিরুদ্ধে মামলা

  • প্রথম দর্পণ,ডেস্ক
  • আপলোড সময় : ২৩ সেপ্টেম্বর ২০২৬, ০৩:৪৪ দুপুর
  • ৪৩০৬ বার পড়া হয়েছে

Banner Ad
https://prothomdorpan.com/admin/fav-icon-logo/image/1761146741.250..125.jpg
নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে গভীর রাতে সড়কের পাশে পার্কিং করে রাখা একটি বাসে আগুন দেওয়ার অভিযোগে স্থানীয় আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীসহ ১৮ জনের বিরুদ্ধে মামলা হয়েছে। এ ছাড়া মামলায় অজ্ঞাতনামা আরও ৮ থেকে ১০ জনকে আসামি করা হয়েছে।

বুধবার দুপুরে বিষয়টি নিশ্চিত করেছেন সিদ্ধিরগঞ্জ থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) মজিবুর রহমান।

পুলিশ ও মামলার এজাহার সূত্রে জানা যায়, সোমবার দিবাগত রাত দেড়টার দিকে সিদ্ধিরগঞ্জের গোদনাইল এসও ঈদগাহ এলাকায় এ ঘটনা ঘটে। বাসটির মালিক ও মামলার বাদী মো. আল-আমিনের দাবি, তিনি ব্যবসায়িক অংশীদার আতিকুর রহমানের সঙ্গে ‘নীলাচল’ পরিবহনের বাসটি পরিচালনা করেন। বাসটির আনুমানিক মূল্য ১৫ লাখ ৪০ হাজার টাকা।

এজাহারে বলা হয়েছে, সিদ্ধিরগঞ্জ থানা তাঁতী লীগের সভাপতি লিটনের নেতৃত্বে অন্য আসামিরা এ ঘটনায় জড়িত ছিলেন বলে স্থানীয়দের কাছ থেকে জানতে পারেন বাদী। অভিযোগে আরও বলা হয়, হামলাকারীরা লাঠিসোঁটা ও দেশীয় অস্ত্র নিয়ে সড়কে অবস্থান করে বিভিন্ন স্লোগান দেন। একপর্যায়ে তারা বাসটিতে আগুন ধরিয়ে দেন।

মামলায় লিটন ছাড়াও আসাদুল্লাহ, সাবেক সিদ্ধিরগঞ্জ থানা স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক হিসেবে পরিচিত মো. শহীদুল্লাহ, জামান, রাকিব, সিয়াম হোসেন, নাতিয়া মুন্না, পাভেল, আনোয়ার হোসেন, মোস্তফা হোসেন, জসিম উদ্দিন, সাইফুদ্দীন, আব্দুল, মাসুম বিল্লাহ পৃথিবী, আবুল কালাম আবু, আরিফ হোসেন ও স্বপনের নাম রয়েছে।

সিদ্ধিরগঞ্জ থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) মজিবুর রহমান বলেন, সিসিটিভি ফুটেজ পর্যালোচনা করে ঘটনায় জড়িতদের শনাক্ত ও গ্রেপ্তারের চেষ্টা চলছে। এ ঘটনায় প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলছে।




কমেন্ট করুন:

ফেসবুকে আমরা
সর্বশেষ সংবাদ
Sidebar Ad