আবদুল্লাহপুর বাসস্ট্যান্ডের গুরুত্বপূর্ণ এই সড়কের বিভিন্ন অংশের পিচ উঠে গিয়ে তৈরি হয়েছে অসংখ্য গর্ত। দীর্ঘদিন ধরে সড়কটির এমন বেহাল দশা থাকলেও তা সংস্কারে কার্যকর উদ্যোগের ঘাটতি রয়েছে বলে স্থানীয়দের অভিযোগ।
বৃষ্টির সময় পরিস্থিতি আরও নাজুক হয়ে পড়ে। সড়কের খানাখন্দে পানি জমে থাকায় পথচারীদের চলাচলে দুর্ভোগ পোহাতে হয়। একই সঙ্গে যানবাহনের গতি কমে যাওয়ায় ব্যস্ত এই এলাকায় যানজটও বাড়ে।
আবদুল্লাহপুর রাজধানীর অন্যতম গুরুত্বপূর্ণ প্রবেশপথ হওয়ায় প্রতিদিন বিপুলসংখ্যক মানুষ ও যানবাহন এ সড়ক ব্যবহার করে। ফলে সড়কের দুরবস্থার প্রভাব পড়ছে নিয়মিত যাতায়াতকারীদের ওপর।

প্রথম দর্পণ,ডেস্ক