ব্রাহ্মণবাড়িয়ায় গাড়ি চাপায় দুই মোটর সাইকেল আরোহী নিহত

  • প্রথম দর্পণ,ডেস্ক
  • আপলোড সময় : ২৬ সেপ্টেম্বর ২০২৬, ০৯:৪৬ রাত
  • ২৪৯৭ বার পড়া হয়েছে

Banner Ad
https://prothomdorpan.com/admin/fav-icon-logo/image/1761146741.250..125.jpg ছবি: সংগৃহীত
ব্রাহ্মণবাড়িয়ায় গাড়ি চাপায় দুই মোটর সাইকেল আরোহী নিহত হয়েছে। শুক্রবার রাত দুইটার দিকে সদর উপজেলার রামরাইল বাজারে এই দূর্ঘটনা ঘটে। নিহতরা হলেন, ব্রাহ্মণবাড়িয়া পৌর শহরের কান্দিপাড়ার লিটন খাঁর ছেলে নামিম খা-(২০) ও একই এলাকার কিসমত খাঁর ছেলে নিরব খাঁ-(১৯)। তারা সম্পর্কে চাচাতো ভাই।
ঘটনার সত্যতা নিশ্চিত করে খাঁটিহাতা হাইওয়ে থানার উপ-পরিদর্শক (এসআই) আব্দুল বাতেন জানান, শুক্রবার রাতে নামিম ও নিরব মোটর সাইকেলে করে জেলা শহরে ফিরছিলেন। পথিমধ্যে সদর উপজেলার রামরাইল বাজারে বিপরীত দিক দিকে আসা একটি গাড়ি তাদের মোটরসাইকটিকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই তাদের মৃত্যু হয়। তবে কোন গাড়ি তাদের চাপা দিয়েছে তা নিশ্চিত হওয়া যায়নি।



কমেন্ট করুন:

ফেসবুকে আমরা
সর্বশেষ সংবাদ
Sidebar Ad