ওয়াজের ময়দানে হাদিয়ার জন্য জবরদস্তি নয়, সম্মান ও ইজ্জতকে গুরুত্ব দিতে হবে

  • প্রথম দর্পণ অনলাইন,ডেক্স
  • আপলোড সময় : ২৫ সেপ্টেম্বর ২০২৬, ০২:০৮ দুপুর
  • ২৪৪১ বার পড়া হয়েছে

Banner Ad
https://prothomdorpan.com/admin/fav-icon-logo/image/1761146741.250..125.jpg ছবি: সংগৃহীত
আলেমদের উদ্দেশে অন্তর্বর্তী সরকারের সাবেক ধর্ম উপদেষ্টা ড. খালিদ হোসাইন বলেছেন, ওয়াজের ময়দানে হাদিয়ার জন্য জবরদস্তি করা উচিত নয়। টাকার চেয়ে সম্মান ও ইজ্জতকে গুরুত্ব দিতে হবে। কে বেশি টাকা দিল বা কম দিল—সেদিকে নজর না দিয়ে দাওয়াতের দায়িত্ব পালনে মনোযোগী হতে হবে।

বৃহস্পতিবার বিকেলে ফেনীতে জাতীয় ওলামা মাশায়েখ আইম্মা পরিষদের উদ্যোগে আয়োজিত ‘আকাবিরের চিন্তা, দাওয়াতের মানহাজ ও তারুণ্যের প্রস্তুতি’ শীর্ষক সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

ড. খালিদ হোসাইন বলেন, ‘আমরা যারা দ্বীনের দাই (প্রচারক), জেলে যেতে হলে যাবো, তারপরও কোনো দাইকে দাওয়াত থেকে বিরত রাখা যাবে না। দাওয়াতের পথ থেকে ফেরার আমাদের কোনো সুযোগ নেই।’

ওয়াজের বিষয়বস্তু নিয়েও আলেমদের পরামর্শ দেন সাবেক এই ধর্ম উপদেষ্টা। তিনি বলেন, ওয়াজের মাঠে কেরামতি বা আজগুবি বিষয়ের আলোচনা কমিয়ে মানুষের বাস্তব জীবনের প্রয়োজনীয় বিষয়গুলো তুলে ধরতে হবে। এমন আমলের কথা বলতে হবে, যা সাধারণ মানুষ চেষ্টা করলে পালন করতে পারে। পাশাপাশি কোরআন-হাদিসের রেফারেন্সও মানুষের সামনে তুলে ধরতে হবে।

তিনি আরও বলেন, ওয়াজের মঞ্চে হাসি-গল্প না করে মানুষকে আমলের বিষয়ে সচেতন করতে হবে। একই সঙ্গে মঞ্চে কারও সমালোচনা করা থেকেও বিরত থাকতে হবে।

সম্মেলনে জাতীয় ওলামা মাশায়েখ আইম্মা পরিষদের সভাপতি মাওলানা ইউসুফ কাসেমী সভাপতিত্ব করেন। এতে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সংগঠনটির কেন্দ্রীয় সহ-সভাপতি মাওলানা ফরিদ উদ্দিন আল মোবারক, বাংলাদেশ ইসলামি দাওয়াহ সেন্টারের পরিচালক মুফতি শামসুদ্দোহা আশরাফী, মুফতি ওমর ফারুক ইব্রাহিমীসহ আরও অনেকে।




কমেন্ট করুন:

ফেসবুকে আমরা
Sidebar Ad