শাহজাদপুরে দাঁড়িয়ে থাকা সিএনজিতে ট্রাকের ধাক্কা, নিহত ১

  • প্রথম দর্পণ অনলাইন,ডেক্স
  • আপলোড সময় : ২৫ সেপ্টেম্বর ২০২৬, ০২:৩৪ দুপুর
  • ১৯২৫ বার পড়া হয়েছে

Banner Ad
https://prothomdorpan.com/admin/fav-icon-logo/image/1761146741.250..125.jpg ছবি: সংগৃহীত
সিরাজগঞ্জের শাহজাদপুরে দাঁড়িয়ে থাকা সিএনজি অটোরিকশাকে পেছন থেকে পাথরবোঝাই ট্রাকের ধাক্কায় মোমিনুল ইসলাম (৩৫) নামে এক যাত্রী নিহত হয়েছেন। শুক্রবার সকাল ৬টার দিকে বগুড়া-নগরবাড়ী মহাসড়কের উপজেলার সরিষাকোল বাজার এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত মোমিনুল ইসলাম শাহজাদপুর উপজেলার মশিপুর গ্রামের আবু সাঈদের ছেলে।

শাহজাদপুর ফায়ার সার্ভিস স্টেশনের ইনচার্জ পারভেজ আহমেদ জানান, সকাল ৬টা ৩৭ মিনিটের দিকে সরিষাকোল বাজারে সড়ক দুর্ঘটনার খবর পেয়ে ফায়ার সার্ভিসের সদস্যরা ঘটনাস্থলে পৌঁছান। পরে সিএনজি অটোরিকশা থেকে মোমিনুলের মরদেহ উদ্ধার করা হয়।

ফায়ার সার্ভিসের এই কর্মকর্তা জানান, মোমিনুল ইসলাম দাঁড়িয়ে থাকা সিএনজি অটোরিকশার ভেতরে বসে ছিলেন। এ সময় সিরাজগঞ্জ রোডের দিক থেকে আসা একটি পাথরবোঝাই ট্রাক অটোরিকশাটিকে পেছন থেকে সজোরে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই মোমিনুলের মৃত্যু হয়।

পরে হাইওয়ে পুলিশ ও থানা পুলিশের সঙ্গে কথা বলে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।




কমেন্ট করুন:

ফেসবুকে আমরা
সর্বশেষ সংবাদ
Sidebar Ad