২৪ ঘণ্টা চালু থাকলেও রাউটারের বিদ্যুৎ খরচ কত

  • প্রথম দর্পণ,ডেস্ক
  • আপলোড সময় : ২৬ সেপ্টেম্বর ২০২৬, ০৫:২৬ বিকাল
  • ৪৬৬৩ বার পড়া হয়েছে

Banner Ad
https://prothomdorpan.com/admin/fav-icon-logo/image/1761146741.250..125.jpg
স্মার্টফোন, ল্যাপটপ, স্মার্ট টিভিসহ বিভিন্ন ডিভাইস ব্যবহারের জন্য বর্তমানে প্রায় প্রতিটি বাড়িতেই রয়েছে ওয়াই-ফাই রাউটার। অনেকেই ইন্টারনেট সংযোগ সচল রাখতে রাউটার ২৪ ঘণ্টাই চালু রাখেন। এতে মাসিক বিদ্যুৎ বিল কতটা বাড়ে, তা নিয়ে অনেকেরই প্রশ্ন রয়েছে।

সাধারণত বাড়িতে ব্যবহৃত ওয়াই-ফাই রাউটার ৯ থেকে ১২ ভোল্টে চলে এবং ০.৬০ থেকে ১ অ্যাম্পিয়ার পর্যন্ত বিদ্যুৎ ব্যবহার করে। উদাহরণ হিসেবে, কোনো রাউটার ৯ ভোল্ট ও ০.৬০ অ্যাম্পিয়ার বিদ্যুৎ ব্যবহার করলে এর ক্ষমতা দাঁড়ায় ৫.৪ ওয়াট।

৫.৪ ওয়াটকে কিলোওয়াটে রূপান্তর করলে হয় ০.০০৫৪ কিলোওয়াট। অর্থাৎ রাউটারটি এক ঘণ্টায় প্রায় ০.০০৫৪ ইউনিট বিদ্যুৎ ব্যবহার করে।

মাসে খরচ কত

প্রতি ইউনিট বিদ্যুতের দাম গড়ে ৮ টাকা ৫০ পয়সা ধরে হিসাব করলে, এক ঘণ্টায় রাউটার চালাতে খরচ হয় প্রায় ৪.৬ পয়সা। ২৪ ঘণ্টায় এই খরচ দাঁড়ায় প্রায় ১ টাকা ১১ পয়সা।

সে হিসাবে ৩০ দিন রাউটারটি একটানা চালু থাকলে বিদ্যুৎ খরচ হবে প্রায় ৩৩ টাকা ৩০ পয়সা। এর সঙ্গে ৫ শতাংশ ভ্যাট যুক্ত হলে মোট খরচ দাঁড়াতে পারে প্রায় ৩৫ থেকে ৩৬ টাকা।

তবে রাউটারের ক্ষমতা বেশি হলে বিদ্যুৎ খরচও বাড়বে। যেমন ১২ ওয়াট ক্ষমতার কোনো রাউটার ২৪ ঘণ্টা চালু রাখলে মাসে বিদ্যুৎ খরচ হতে পারে আনুমানিক ৭৫ থেকে ৮০ টাকা।

অর্থাৎ রাউটারের ক্ষমতা ও বিদ্যুতের ইউনিটপ্রতি দামের ওপর প্রকৃত খরচ নির্ভর করবে। সাধারণ ক্ষমতার একটি রাউটার ২৪ ঘণ্টা চালু রাখলে মাসিক বিদ্যুৎ বিল তুলনামূলকভাবে খুব বেশি বাড়ে না।





কমেন্ট করুন:

ফেসবুকে আমরা
সর্বশেষ সংবাদ
Sidebar Ad