নাসীরুদ্দীন পাটওয়ারীর বক্তব্য নিয়ে স্বরাষ্ট্রমন্ত্রী: ‘ভারসাম্যহীন বক্তব্য দেওয়া অভ্যাসে পরিণত হয়েছে’

  • প্রথম দর্পণ অনলাইন,ডেক্স
  • আপলোড সময় : ২৭ সেপ্টেম্বর ২০২৬, ০২:৫৬ দুপুর
  • ১৮৩৮ বার পড়া হয়েছে

Banner Ad
https://prothomdorpan.com/admin/fav-icon-logo/image/1761146741.250..125.jpg ছবি: সংগৃহীত
রাজধানীর বিভিন্ন স্থানে ককটেল বিস্ফোরণের ঘটনায় জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) নেতা নাসীরুদ্দীন পাটওয়ারীর বক্তব্যের সমালোচনা করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমদ। তিনি বলেছেন, নাসীরুদ্দীন পাটওয়ারীর বক্তব্যে তার অবস্থান স্পষ্ট নয় এবং ‘ভারসাম্যহীন বক্তব্য দেওয়া’ তার অভ্যাসে পরিণত হয়েছে।

রোববার সচিবালয়ে সমসাময়িক বিষয় নিয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে সাংবাদিকদের প্রশ্নের জবাবে স্বরাষ্ট্রমন্ত্রী এসব কথা বলেন।

সালাউদ্দিন আহমদ বলেন, নাসীরুদ্দীন পাটওয়ারীর বক্তব্য থেকে ককটেল বিস্ফোরণের মতো ঘটনায় তাদের সম্পৃক্ততার বিষয়টি বোঝা যায়। তবে এ ধরনের অভিযোগের চূড়ান্ত সত্যতা তদন্তের মাধ্যমেই নির্ধারিত হবে বলেও উল্লেখ করেন তিনি।

‘দাবি মানার জন্যই ককটেল মারা হচ্ছে’

স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, যারা বলছেন ৯ দলের ৯ দফা মেনে নিলে ককটেল বিস্ফোরণ হবে না—এ বক্তব্য থেকে কী বোঝা যায়, তা বিবেচনা করা দরকার। দাবি আদায়ের জন্যই ককটেল বিস্ফোরণ ঘটানো হচ্ছে বলে মন্তব্য করেন তিনি।

তিনি বলেন, আগে জোটে ১১টি দল ছিল। চরমোনাই পীরের দল ও খেলাফত মজলিস বেরিয়ে যাওয়ায় বর্তমানে দলীয় সংখ্যা ৯ এবং দফাও ৯টি হয়েছে।

ভাঙচুরে জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা

রাজধানীর মিরপুরে রাড্ডা ক্লিনিক ও কনটেন্ট ক্রিয়েটর সালমান মুক্তাদিরের স্টুডিওতে ভাঙচুরের ঘটনায় তদন্তে যার সম্পৃক্ততা পাওয়া যাবে, তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী।

তিনি বলেন, এসব ঘটনায় জড়িতদের কোনো রাজনৈতিক পরিচয় বিবেচনা করা হবে না। তদন্তে কারও সম্পৃক্ততা পাওয়া গেলে তাকে আইনের আওতায় আনা হবে। অপরাধের সঙ্গে যারই সম্পৃক্ততা থাকুক, তার রাজনৈতিক পরিচয় দেখা হবে না।

রাড্ডা ক্লিনিকে ভাঙচুরের ঘটনায় শাহ আলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তার (ওসি) গাফিলতি ছিল বলেও জানান তিনি। এ ঘটনায় সংশ্লিষ্ট ওসির বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থা নেওয়া হবে বলে উল্লেখ করেন স্বরাষ্ট্রমন্ত্রী।

জাসদ কার্যালয় থেকে আটক ২৭ জন ছাড়া সবাই মুক্ত

সাংবাদিকদের আরেক প্রশ্নের জবাবে সালাউদ্দিন আহমদ বলেন, শনিবার জাসদ কার্যালয় থেকে আটক ব্যক্তিদের যাচাই-বাছাই শেষে অধিকাংশকে ছেড়ে দেওয়া হয়েছে। আটক ব্যক্তিদের মধ্যে ২৭ জন ছাড়া বাকিদের ছেড়ে দেওয়া হয়েছে বলে জানান তিনি।

এ ছাড়া ক্যান্টনমেন্ট থানার সাবেক ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রাকিবুল ইসলামের বিরুদ্ধেও ব্যবস্থা নেওয়ার ইঙ্গিত দেন স্বরাষ্ট্রমন্ত্রী। তার কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের সঙ্গে সম্পৃক্ততার তথ্য পাওয়া গেছে বলে জানান তিনি।




কমেন্ট করুন:

ফেসবুকে আমরা
সর্বশেষ সংবাদ
Sidebar Ad