ইরাকে আবার ডলার পাঠাচ্ছে যুক্তরাষ্ট্র

  • প্রথম দর্পণ,আন্তর্জাতিক ডেস্ক
  • আপলোড সময় : ২৭ সেপ্টেম্বর ২০২৬, ০৪:৫৮ দুপুর
  • ২৬৩২ বার পড়া হয়েছে

Banner Ad
https://prothomdorpan.com/admin/fav-icon-logo/image/1761146741.250..125.jpg ছবি: সংগৃহীত
কয়েক মাস বন্ধ থাকার পর ইরাকে নগদ মার্কিন ডলার পাঠানো আবার শুরু করতে সম্মত হয়েছে যুক্তরাষ্ট্র।

ইরাকের সরকারি মুখপাত্র হায়দার আল-আবুদি শনিবার এ তথ্য জানিয়েছেন।

সরকারি ইরাকি বার্তা সংস্থা আইএনএর কাছে আল-আবুদি বলেন, প্রধানমন্ত্রী আলি ফালেহ আল-জায়েদির যুক্তরাষ্ট্র সফরের সময় এ বিষয়ে দুই দেশের মধ্যে সমঝোতা হয়েছে।

তিনি বলেন, নতুন চালান ইরাকের অভ্যন্তরীণ বৈদেশিক মুদ্রার চাহিদা মেটাতে সহায়তা করবে।

আল-আবুদি জানান, আগামী কয়েক দিনের মধ্যে ডলারের নতুন একটি চালান ইরাকে পৌঁছাবে। তবে চালানটির পরিমাণ বা নির্দিষ্ট তারিখ তিনি জানাননি।

ইরাক ডলার বিতরণে নজরদারি জোরদার, বৈদেশিক মুদ্রার অপব্যবহার ঠেকানো এবং ইলেকট্রনিক লেনদেন বাড়ানোর পদক্ষেপ নেওয়ার পর এ সমঝোতা হয়েছে বলে জানান তিনি। দেশটি ধীরে ধীরে আরো ডিজিটাল অর্থনীতির দিকে এগোচ্ছে।

যুক্তরাষ্ট্র গত এপ্রিলে ইরাকে নগদ ডলার পাঠানো বন্ধ করে দেয়। এর মধ্যে প্রায় ৫০ কোটি ডলারের একটি চালানও ছিল। ইরান-সমর্থিত সশস্ত্র গোষ্ঠীগুলোর প্রভাব কমাতে বাগদাদের ওপর চাপ বাড়ানোর অংশ হিসেবে ওয়াশিংটন এ পদক্ষেপ নেয়।

নগদনির্ভর ইরাকি অর্থনীতিতে ডলারের চালান গুরুত্বপূর্ণ। ইরাকের বৈদেশিক মুদ্রার রিজার্ভ নিউইয়র্কের ফেডারেল রিজার্ভ ব্যাংকে থাকা একটি হিসাবে রাখা হয়।




কমেন্ট করুন:

ফেসবুকে আমরা
সর্বশেষ সংবাদ
Sidebar Ad