মাহাথিরের স্ত্রী সিতি হাসমাহর মৃত্যুতে আনোয়ারের শোক

  • প্রথম দর্পণ,ডেস্ক
  • আপলোড সময় : ২৮ সেপ্টেম্বর ২০২৬, ০৪:৩৫ দুপুর
  • ৪১২২ বার পড়া হয়েছে

Banner Ad
https://prothomdorpan.com/admin/fav-icon-logo/image/1761146741.250..125.jpg
মালয়েশিয়ার সাবেক প্রধানমন্ত্রী তুন ড. মাহাথির মোহাম্মদের স্ত্রী তুন ড. সিতি হাসমাহ মোহাম্মদ আলী মারা গেছেন। সোমবার (২৮ সেপ্টেম্বর) সকালে কুয়ালালামপুরের ন্যাশনাল হার্ট ইনস্টিটিউট (আইজেএন)-এ চিকিৎসাধীন অবস্থায় ১০০ বছর বয়সে তার মৃত্যু হয়।

তার মৃত্যুতে গভীর শোক জানিয়েছেন মালয়েশিয়ার প্রধানমন্ত্রী দাতুক সেরি আনোয়ার ইব্রাহিম। তিনি সিতি হাসমাহর মৃত্যুতে শোক প্রকাশ করে বলেন, তার প্রয়াণ মালয়েশিয়ার সমাজ ও দেশের জন্য বড় ক্ষতি।

কুয়ালালামপুরে আন্তর্জাতিক ইসলামিক বিশ্ববিদ্যালয় মালয়েশিয়ার (আইআইইউএম) আন্তর্জাতিক ইসলামিক চিন্তা ও সভ্যতা ইনস্টিটিউটের (আইএসটিএসি) ক্যাম্পাসে ‘ইন্টারন্যাশনাল ফিউচার কনফারেন্স ২০২৬’-এর উদ্বোধনী বক্তব্য দেওয়ার আগে আনোয়ার এসব কথা বলেন।

এ সময় সম্মেলনে অংশ নেওয়া প্রতিনিধিদের সিতি হাসমাহর আত্মার মাগফিরাত কামনায় সুরা ফাতিহা পাঠের আহ্বান জানান মালয়েশিয়ার প্রধানমন্ত্রী।

সিতি হাসমাহর মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন তার ছেলে তান শ্রী মোখজানি মাহাথির। তিনি বারনামাকে দেওয়া বক্তব্যে মায়ের মৃত্যুর খবর নিশ্চিত করেন।

দীর্ঘ জীবনে চিকিৎসা, জনসেবা ও সামাজিক কর্মকাণ্ডে সক্রিয় ছিলেন সিতি হাসমাহ। মাহাথির মোহাম্মদের দীর্ঘ রাজনৈতিক জীবনের বিভিন্ন পর্যায়েও তিনি মালয়েশিয়ার জনপরিসরে পরিচিত ছিলেন এবং নিজস্ব অবস্থান তৈরি করেছিলেন।

তার মৃত্যুতে দেশটির রাজনৈতিক ও সামাজিক অঙ্গনে শোকের আবহ তৈরি হয়েছে।

তথ্যসূত্র: বারনামা




কমেন্ট করুন:

ফেসবুকে আমরা
Sidebar Ad