সোমবার দিবাগত রাতে বিষয়টি নিশ্চিত করেছেন বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক ড. মো. মাহবুবর রহমান।
তিনি জানান, কয়েকদিন ধরে রাবি রেলস্টেশনে অবস্থানরত শিক্ষার্থীদের লক্ষ্য করে চলন্ত ট্রেন থেকে ইট ও পাথর নিক্ষেপের একাধিক ঘটনা ঘটছে। বিষয়টি নিয়ে বিশ্ববিদ্যালয় প্রশাসন উদ্বিগ্ন। ঘটনার অনুসন্ধানে রেলওয়ে কর্তৃপক্ষের সঙ্গে নিয়মিত যোগাযোগ করা হয়েছে।
প্রক্টর বলেন, প্রথমে রাজশাহী রেলস্টেশন এলাকা থেকে সন্দেহভাজন দুজনকে আটক করা হয়। পরে ঈশ্বরদী থেকে আরও একজনকে আটক করা হয়েছে। এ ঘটনায় মোট তিনজনকে আটক করেছে রেলওয়ে নিরাপত্তা বাহিনী।
চক্র বা ইন্ধনদাতার খোঁজবিশ্ববিদ্যালয় প্রশাসন জানায়, আটক ব্যক্তিদের জিজ্ঞাসাবাদের মাধ্যমে ঘটনার পেছনে কোনো চক্র বা ইন্ধনদাতা রয়েছে কি না, তা খতিয়ে দেখা হবে। এ বিষয়ে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়ার কথাও জানিয়েছে রেলওয়ে কর্তৃপক্ষ।
গত কয়েকদিনে রাবি রেলস্টেশনে অবস্থানরত শিক্ষার্থীদের লক্ষ্য করে চলন্ত ট্রেন থেকে ইট ও পাথর নিক্ষেপের অভিযোগ ওঠে। এসব ঘটনায় কয়েকজন শিক্ষার্থী আহত হন। একই সঙ্গে স্টেশনের আশপাশের কয়েকটি দোকানেও ক্ষয়ক্ষতির ঘটনা ঘটে।

প্রথম দর্পণ,ডেস্ক