মরিয়মের মৃত্যু মামলা গাজী নজরুলের জামিন নাকচ, প্রথম স্ত্রীর জামিন মঞ্জুর

  • প্রথম দর্পণ,ডেস্ক
  • আপলোড সময় : ৩০ সেপ্টেম্বর ২০২৬, ০৪:৩৬ দুপুর
  • ৪৬১৬ বার পড়া হয়েছে

Banner Ad
https://prothomdorpan.com/admin/fav-icon-logo/image/1761146741.250..125.jpg
সংসদ সদস্য গাজী নজরুল ইসলামের দ্বিতীয় স্ত্রী মরিয়ম আক্তারের মৃত্যুর ঘটনায় করা মামলায় বাদীপক্ষ ও আসামিপক্ষের মধ্যে আপস-মীমাংসা হয়েছে। তবে ওই মামলায় গাজী নজরুল ইসলামের জামিন আবেদন নাকচ করেছেন আদালত। একই মামলায় তাঁর প্রথম স্ত্রী মাকছুদা ইসলামের জামিন মঞ্জুর করা হয়েছে।

বুধবার (৩০ সেপ্টেম্বর) ঢাকার অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মো. সেফাতুল্লাহর আদালতে জামিন শুনানিতে বিষয়টি উঠে আসে।

শুনানিতে মামলার বাদী মো. মাসুম বিল্লাহ আদালতকে জানান, গাজী নজরুল ইসলাম ও মাকছুদা ইসলামের জামিনে তাঁর কোনো আপত্তি নেই। এরপর শুনানি শেষে আদালত মাকছুদা ইসলামের জামিন মঞ্জুর করেন। তবে গাজী নজরুল ইসলামের জামিন আবেদন নামঞ্জুর করা হয়।

আসামিপক্ষের আইনজীবী মাহবুবুর রহমান বলেন, আপসের শর্তে গাজী নজরুল ইসলাম ও মাকছুদা ইসলামের জামিন চাওয়া হয়েছিল। তাঁদের দাবি, আসামিরা ঘটনার সঙ্গে জড়িত নন। এরই মধ্যে বাদীপক্ষের সঙ্গে আপস-মীমাংসাও হয়েছে। শুনানির সময় বাদী আদালতে উপস্থিত থেকে দুই আসামির জামিনে কোনো আপত্তি নেই বলে জানান।

রাষ্ট্রপক্ষের আইনজীবী ওমর ফারুক ফারুকী বলেন, শুনানি শেষে আদালত মাকছুদা ইসলামের জামিন মঞ্জুর করেছেন। তবে গাজী নজরুল ইসলামের জামিন আবেদন নামঞ্জুর করা হয়েছে।





কমেন্ট করুন:

ফেসবুকে আমরা
সর্বশেষ সংবাদ
Sidebar Ad