রাষ্ট্রদ্রোহ মামলায় সাবেক ওসি রাকিবুলের জামিন আবেদন নামঞ্জুর

  • প্রথম দর্পণ,ডেস্ক
  • আপলোড সময় : ০১ অক্টোবর ২০২৬, ০৬:৪৮ বিকাল
  • ৭০৮৪ বার পড়া হয়েছে

Banner Ad
https://prothomdorpan.com/admin/fav-icon-logo/image/1761146741.250..125.jpg সাবেক ওসি রাকিবুল
সামাজিক যোগাযোগমাধ্যমে রাষ্ট্রবিরোধী ও উসকানিমূলক বক্তব্য ছড়িয়ে দেওয়ার অভিযোগে দায়ের করা রাষ্ট্রদ্রোহ মামলায় রাজধানীর ক্যান্টনমেন্ট থানার সাবেক ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রাকিবুল হাসানের জামিন আবেদন নামঞ্জুর করেছেন আদালত।

বৃহস্পতিবার (১ অক্টোবর) ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মো. মনিরুল ইসলামের আদালত এ আদেশ দেন। বিষয়টি নিশ্চিত করেছেন আসামিপক্ষের আইনজীবী মোরশেদ হোসেন শাহীন।

এর আগে দুই দফায় মোট সাত দিনের রিমান্ড শেষে বুধবার রাকিবুল হাসানকে কারাগারে পাঠানোর আদেশ দেওয়া হয়। ওই দিনই তাঁর পক্ষে জামিনের আবেদন করা হলে আদালত তা নামঞ্জুর করেন।

ফেসবুকে অডিও ছড়িয়ে পড়ার অভিযোগ

মামলার এজাহার সূত্রে জানা যায়, ক্যান্টনমেন্ট থানার সাবেক ওসি মো. রাকিবুল হাসান ফেসবুকে এক অজ্ঞাত ব্যক্তির সঙ্গে কথোপকথনের একটি অডিও ক্লিপে রাষ্ট্র ও সরকারের বিরুদ্ধে বিদ্বেষমূলক ও উসকানিমূলক মন্তব্য করেন বলে অভিযোগ করা হয়েছে। অডিওটি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ার পর বিষয়টি নিয়ে আলোচনা-সমালোচনা শুরু হয়।

ঘটনার পর রাকিবুল হাসানকে ক্যান্টনমেন্ট থানার ওসি পদ থেকে অব্যাহতি দিয়ে ডিএমপি সদর দপ্তরে সংযুক্ত করা হয়। পরে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের অনুমতি নিয়ে ক্যান্টনমেন্ট থানায় তাঁর বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহ মামলা করা হয়।

মামলাটি পরে ঢাকা মহানগর পুলিশের গোয়েন্দা বিভাগে (ডিবি) হস্তান্তর করা হয়। গত ২৪ সেপ্টেম্বর রাত পৌনে ৯টার দিকে রাকিবুল হাসানকে আদালতে হাজির করা হলে তাঁর সাত দিনের রিমান্ড আবেদন করা হয়। শুনানি শেষে আদালত পাঁচ দিনের রিমান্ড মঞ্জুর করেন। পরবর্তী সময়ে দুই দফায় তাঁকে মোট সাত দিনের রিমান্ডে জিজ্ঞাসাবাদ করা হয়।




কমেন্ট করুন:

ফেসবুকে আমরা
সর্বশেষ সংবাদ
Sidebar Ad