বাংলাদেশ জাতীয়তাবাদী সাইবার দল (BNCP) সিরাজগঞ্জ জেলা শাখার আওতাধীন সলঙ্গা থানা শাখার আংশিক কমিটি ঘোষণা করা হয়েছে।
রবিবার (২৮ ডিসেম্বর) বাংলাদেশ জাতীয়তাবাদী সাইবার দলের সিরাজগঞ্জ জেলা শাখার সভাপতি মোঃ আতাউল্লাহ রাজু এবং সাধারণ সম্পাদক মোঃ শরিফুল ইসলামের স্বাক্ষরিত প্যাডে অনুমোদনের মাধ্যমে এই কমিটি প্রকাশ করা হয়।
ঘোষিত কমিটিতে মো. নূর আলমকে সভাপতি, রুহুল আমীন প্লাবনকে সিনিয়র সহ-সভাপতি এবং আল আমিন সরকারকে সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব দেওয়া হয়েছে।
কমিটির সহ-সভাপতি হিসেবে রয়েছেন মো. আতিক হাসান, মো. সুলতান মাহমুদ ও মো. শামীম আহমেদ। সিঃ যুগ্ম সাধারণ সম্পাদক হিসেবে মনোনীত হয়েছেন মো. সজিব আহমেদ ও যুগ্ম সাধারণ সম্পাদক হিসেবে রয়েছে মো. জুবায়ের হোসেন এবং মো. মামুন চৌধুরী।
এ ছাড়া সাংগঠনিক সম্পাদক হিসেবে সোহেল রানা, সহ সাংগঠনিক সম্পাদক মো. পারভেজ আহমেদ, দপ্তর সম্পাদক মো. শাহীন হাসান এবং প্রচার সম্পাদক হিসেবে ইমরান খানকে দায়িত্ব দেওয়া হয়েছে।
ঘোষণাপত্রে উল্লেখ করা হয়, আগামী এক মাসের মধ্যে পূর্ণাঙ্গ কমিটি গঠন করে জেলা শাখায় জমা দেওয়ার নির্দেশনা দেওয়া হয়েছে। একই সঙ্গে নবগঠিত কমিটির নেতৃবৃন্দকে দলীয় সাংগঠনিক কার্যক্রম আরও সক্রিয় ও গতিশীল করতে সম্মিলিতভাবে কাজ করার আহ্বান জানানো হয়েছে।
দলীয় নেতারা জানান, তথ্য ও প্রযুক্তিনির্ভর রাজনৈতিক কার্যক্রম জোরদারে সলঙ্গা থানা শাখার এই কমিটি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে তারা আশা করছেন।

পারভেজ সরকার,স্টাফ রিপোর্টার