এইচএসসি ও সমমানে জিপিএ-৫ কমল ২৯ হাজার, এবার পেলেন ৪০ হাজার ৮৪ শিক্ষার্থী

  • প্রথম দর্পণ,ডেস্ক
  • আপলোড সময় : ৩১ অক্টোবর ২০২৬, ১১:৪০ দুপুর
  • ২৮৯৬ বার পড়া হয়েছে

Banner Ad
https://prothomdorpan.com/admin/fav-icon-logo/image/1761146741.250..125.jpg ছবি: সংগৃহীত
এইচএসসি ও সমমান পরীক্ষার ফলাফলে গত বছরের তুলনায় এবার জিপিএ-৫ পাওয়া শিক্ষার্থীর সংখ্যা উল্লেখযোগ্যভাবে কমেছে। ২০২৫ সালে ৬৯ হাজার ৯৭ জন শিক্ষার্থী জিপিএ-৫ পেলেও ২০২৬ সালে এ সংখ্যা কমে দাঁড়িয়েছে ৪০ হাজার ৮৪ জনে। অর্থাৎ এক বছরের ব্যবধানে জিপিএ-৫ পাওয়া শিক্ষার্থীর সংখ্যা কমেছে ২৯ হাজার ১৩ জন।

শনিবার (৩১ অক্টোবর) বেলা ১১টার দিকে শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের সভাকক্ষে আনুষ্ঠানিকভাবে এইচএসসি ও সমমান পরীক্ষার ফল প্রকাশ করা হয়। ফলাফল কার্যক্রমের উদ্বোধন করেন শিক্ষামন্ত্রী এবং প্রাথমিক ও গণশিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন।

এবার বিএনপি সরকার ক্ষমতায় আসার পর প্রথমবারের মতো একই প্রশ্নপত্রে এইচএসসি ও সমমানের পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে। পরীক্ষার হলে কঠোর নজরদারি এবং উত্তরপত্র মূল্যায়নে সতর্কতা অবলম্বনের বিষয়ে শিক্ষামন্ত্রী ও সরকারের সংশ্লিষ্ট ব্যক্তিরা শিক্ষকদের বারবার নির্দেশনা দেন। সংশ্লিষ্টদের ধারণা, পরীক্ষা গ্রহণ ও খাতা মূল্যায়নে কঠোরতার প্রভাব ফলাফলে পড়েছে। তবে জিপিএ-৫ কমে যাওয়ার সুনির্দিষ্ট কারণ সম্পর্কে আনুষ্ঠানিক ব্যাখ্যা পাওয়া যায়নি।

জিপিএ-৫ প্রাপ্তির পরিসংখ্যান

গত কয়েক বছরের ফলাফল বিশ্লেষণে দেখা যায়, ২০১৬ সালে জিপিএ-৫ পেয়েছিলেন ৫৮ হাজার ২৭৬ জন শিক্ষার্থী। ২০১৭ সালে এ সংখ্যা কমে হয় ৩৭ হাজার ৭২৬ জন। ২০১৮ সালে ২৯ হাজার ২৬২ জন এবং ২০১৯ সালে ৪১ হাজার ৮০৭ জন জিপিএ-৫ পান।

২০২০ সালে জিপিএ-৫ পাওয়া শিক্ষার্থীর সংখ্যা বেড়ে দাঁড়ায় ১ লাখ ৬১ হাজার ৮০৭ জনে। ২০২১ সালে তা আরও বেড়ে হয় ১ লাখ ৮৯ হাজার ১৬৯ জন। ২০২২ সালে জিপিএ-৫ পান ১ লাখ ৭৬ হাজার ২৮২ জন।

পরবর্তী সময়ে ২০২৩ সালে এ সংখ্যা কমে ৯২ হাজার ৫৯৫ জনে দাঁড়ায়। ২০২৪ সালে আবার বেড়ে হয় ১ লাখ ৪৫ হাজার ৯১১ জন। ২০২৫ সালে তা কমে ৬৯ হাজার ৯৭ জনে নেমে আসে। সর্বশেষ ২০২৬ সালে জিপিএ-৫ পেয়েছেন ৪০ হাজার ৮৪ জন।

ফলে টানা দ্বিতীয় বছরের মতো জিপিএ-৫ পাওয়া শিক্ষার্থীর সংখ্যা কমল। ২০২৪ সালের তুলনায় ২০২৬ সালে জিপিএ-৫ পাওয়া শিক্ষার্থীর সংখ্যা কমেছে ১ লাখ ৫ হাজার ৮২৭ জন।




কমেন্ট করুন:

ফেসবুকে আমরা
Sidebar Ad