শনিবার (৩১ অক্টোবর) প্রকাশিত ফলাফলে এ তথ্য জানা গেছে। বোর্ড সূত্র জানায়, এ বছর ৪৫৬টি শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীরা ১৯৩টি কেন্দ্রে পরীক্ষায় অংশ নেন। মোট পরীক্ষার্থীর মধ্যে অকৃতকার্য হয়েছেন ৪৭ হাজার ৮৯০ জন।
বিভাগভিত্তিক ফলাফলে এগিয়ে বিজ্ঞান
বিভাগভিত্তিক ফলে বিজ্ঞান বিভাগে পাসের হার ৬৩ দশমিক ৮৩ শতাংশ। ব্যবসায় শিক্ষা বিভাগে পাস করেছেন ৪০ দশমিক ৭৩ শতাংশ এবং মানবিক বিভাগে ৪১ দশমিক ৪৫ শতাংশ শিক্ষার্থী।
বোর্ডের ফলাফল বিশ্লেষণে দেখা গেছে, বিজ্ঞান বিভাগে পাসের হার তুলনামূলক বেশি হলেও ইংরেজি ও উচ্চতর গণিতে শিক্ষার্থীদের ফল আশানুরূপ হয়নি।
কুমিল্লা শিক্ষা বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক মো. শফিকুল ইসলাম বলেন, এ বছর ১৫টি শিক্ষাপ্রতিষ্ঠানে কোনো শিক্ষার্থী পাস করেননি। অন্যদিকে শতভাগ পাস করেছে চারটি প্রতিষ্ঠান। বিজ্ঞান বিভাগে ফল তুলনামূলক ভালো হলেও ইংরেজি ও উচ্চতর গণিতে শিক্ষার্থীরা কাঙ্ক্ষিত ফল করতে পারেননি।

প্রথম দর্পণ,ডেস্ক