সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন পরিবার পরিকল্পনা কার্যালয়, সিরাজগঞ্জের উপপরিচালক মো. রায়হানুল ইসলাম। উদ্বোধন করেন সিরাজগঞ্জ জেলা জাসাসের আহ্বায়ক ও সংগীতশিল্পী মো. আবদুল্লাহ আল মাহমুদ রানা। অনুষ্ঠানে বিশেষভাবে উপস্থিত ছিলেন সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট এহসান আহমেদ খান। সভাপতিত্ব করেন সপ্তক সংগীত একাডেমির সাংস্কৃতিক পরিচালক জাবালা মোস্তাক।
উদ্বোধনী দিনেও ছিল সংগীতের আয়োজনএর আগে শুক্রবার (৩০ অক্টোবর) দুই দিনব্যাপী আয়োজনের উদ্বোধনী অনুষ্ঠানে ‘সুরের মোহনায়’ শিরোনামে একক সংগীত সন্ধ্যায় গান পরিবেশন করেন জাবালা মোস্তাক।
উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন সিরাজগঞ্জ জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক ও সংগীতশিল্পী আবু সাঈদ সুইট। উদ্বোধন করেন জেলা শিল্পকলা একাডেমির কালচারাল অফিসার মাহমুদুল হাসান লালন। বিশেষ অতিথি ছিলেন জেলা জাসাসের আহ্বায়ক আবদুল্লাহ আল মাহমুদ রানা এবং বাংলাদেশ পোল্ট্রি ইন্ডাস্ট্রিজ অ্যাসোসিয়েশনের সাংগঠনিক সম্পাদক মাহফুজর রহমান। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সপ্তক সংগীত একাডেমি, সিরাজগঞ্জের প্রধান উপদেষ্টা মামুন-এ-কাইয়ুম।
সংগীতায়োজনে মুগ্ধ দর্শক-শ্রোতাদুই দিনের আয়োজনের স্বাগত ও শুভেচ্ছা বক্তব্য দেন সপ্তক সংগীত একাডেমি, সিরাজগঞ্জের প্রধান পরিচালক মো. হাসান আলী।
আয়োজকদের উদ্যোগে অনুষ্ঠিত সংগীত সন্ধ্যায় স্থানীয় সুধীজন, দর্শক ও শ্রোতারা অংশ নেন। বিভিন্ন পরিবেশনায় সংগীতপ্রেমীরা মুগ্ধ হন।

আজিজুর রহমান মুন্না,সিরাজগঞ্জ প্রতিনিধি