এসবিএসি ব্যাংকে ব্রাঞ্চ ম্যানেজার নিয়োগ, আবেদন ১৮ অক্টোবর পর্যন্ত

  • প্রথম দর্পণ,ডেস্ক
  • আপলোড সময় : ০৩ অক্টোবর ২০২৬, ০৫:০৩ বিকাল
  • ৩৬৯১ বার পড়া হয়েছে

Banner Ad
https://prothomdorpan.com/admin/fav-icon-logo/image/1761146741.250..125.jpg ছবি: সংগৃহীত
এসবিএসি ব্যাংক পিএলসি (সাউথবাংলা অ্যাগ্রিকালচার অ্যান্ড কমার্স ব্যাংক) শাখা পরিচালনার জন্য ‘ব্রাঞ্চ ম্যানেজার’ পদে জনবল নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। স্থায়ী এ পদে জ্যেষ্ঠতা ও যোগ্যতা অনুযায়ী সিনিয়র এক্সিকিউটিভ অফিসার থেকে এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট পদমর্যাদায় নিয়োগ দেওয়া হবে।

যোগ্য প্রার্থীরা আগামী ১৮ অক্টোবর ২০২৬ পর্যন্ত অনলাইনে আবেদন করতে পারবেন। কর্মস্থল হবে বাংলাদেশের যেকোনো স্থানে।

পদ ও নিয়োগের তথ্য

প্রতিষ্ঠান: এসবিএসি ব্যাংক পিএলসি

পদ: ব্রাঞ্চ ম্যানেজার

চাকরির ধরন: পূর্ণকালীন ও স্থায়ী

পদমর্যাদা: সিনিয়র এক্সিকিউটিভ অফিসার থেকে এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট

কর্মস্থল: বাংলাদেশের যেকোনো স্থানে

আবেদনের শেষ তারিখ: ১৮ অক্টোবর ২০২৬

শিক্ষাগত যোগ্যতা

স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে যেকোনো বিষয়ে স্নাতক বা স্নাতকোত্তর ডিগ্রি থাকতে হবে। শিক্ষাজীবনের কোনো পর্যায়ে তৃতীয় বিভাগ, শ্রেণি বা সমমানের ফলাফল গ্রহণযোগ্য হবে না।

সিএ, সিএমএ, এসিসিএ, সিএফএ, এমপিএ, এমপিএফ, এমপিবি অথবা এমবিএম সম্পন্ন প্রার্থীরা অগ্রাধিকার পাবেন।

প্রয়োজনীয় অভিজ্ঞতা

স্বনামধন্য কোনো ব্যাংকে ব্যাংকার হিসেবে কমপক্ষে পাঁচ বছরের অভিজ্ঞতা থাকতে হবে। এমটিও (Management Trainee Officer) বা প্রবেশনারি অফিসার হিসেবে কর্মজীবন শুরু করেছেন—এমন প্রার্থীরা অগ্রাধিকার পাবেন।

বয়সসীমা ও অন্যান্য যোগ্যতা

১৮ অক্টোবর ২০২৬ তারিখে প্রার্থীর সর্বোচ্চ বয়স হতে হবে ৫৫ বছর।

শাখা পরিচালনা, ব্যাংকিং অপারেশনস, ক্রেডিট ম্যানেজমেন্ট, বৈদেশিক বাণিজ্য এবং ব্যবসা উন্নয়নে বাস্তব অভিজ্ঞতা থাকতে হবে। পাশাপাশি ভালো যোগাযোগ দক্ষতা ও আন্তব্যক্তিক সম্পর্ক বজায় রাখার সক্ষমতা প্রয়োজন।

চাকরিতে বিরতি রয়েছে—এমন প্রার্থীদের আবেদন না করার জন্য বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে।

দায়িত্ব

নিয়োগপ্রাপ্ত ব্রাঞ্চ ম্যানেজারকে শাখার সামগ্রিক পোর্টফোলিও পরিচালনা এবং ব্যাংকের নির্ধারিত ব্যবসায়িক লক্ষ্য অর্জনে কাজ করতে হবে। আমানত ও ঋণের প্রবৃদ্ধি নিশ্চিত করার পাশাপাশি শাখার দৈনন্দিন কার্যক্রম পরিচালনা করতে হবে।

এ ছাড়া সেলস টিম পরিচালনা, নতুন গ্রাহক ও ব্যবসা সংগ্রহ, শাখার কর্মীদের কার্যক্রম তদারকি এবং তাঁদের নির্ধারিত লক্ষ্য অর্জনে সহায়তা করতে হবে। অ্যান্টি-মানি লন্ডারিং (এএমএল) নির্দেশিকাসহ ব্যাংকিং খাতের নিয়ন্ত্রক সংস্থার বিধিবিধান ও অভ্যন্তরীণ নীতিমালা যথাযথভাবে পরিপালন নিশ্চিত করাও এ পদের অন্যতম দায়িত্ব।

যেভাবে আবেদন

আগ্রহী প্রার্থীদের এসবিএসি ব্যাংকের প্রকাশিত নিয়োগ বিজ্ঞপ্তির নির্দেশনা অনুযায়ী অনলাইনে আবেদন করতে হবে। বিস্তারিত যোগ্যতা, শর্ত ও আবেদনসংক্রান্ত তথ্য বিজ্ঞপ্তিতে পাওয়া যাবে।

আবেদনের শেষ সময়: ১৮ অক্টোবর ২০২৬।




কমেন্ট করুন:

ফেসবুকে আমরা
সর্বশেষ সংবাদ
Sidebar Ad