২৯ সেপ্টেম্বর থেকে এ পদে আবেদন গ্রহণ শুরু হয়েছে। নির্বাচিত প্রার্থী কক্সবাজারে কর্মস্থলে দায়িত্ব পালন করবেন। বেতন আলোচনা সাপেক্ষে নির্ধারণ করা হবে। পাশাপাশি সংস্থার নীতিমালা অনুযায়ী অন্যান্য সুযোগ-সুবিধা দেওয়া হবে।
পদের বিবরণপ্রতিষ্ঠানের নাম: সেভ দ্য চিলড্রেন
পদের নাম: প্রজেক্ট ম্যানেজার
বিভাগ: ডিএফএটি-৫
পদসংখ্যা: ১টি
চাকরির ধরন: চুক্তিভিত্তিক
কর্মস্থল: কক্সবাজার
কর্মক্ষেত্র: অফিস
বেতন: আলোচনা সাপেক্ষে
প্রার্থীর ধরন: নারী ও পুরুষ উভয়
বয়সসীমা: উল্লেখ নেই
প্রার্থীকে স্বীকৃত প্রতিষ্ঠান থেকে স্নাতকোত্তর ডিগ্রিধারী হতে হবে। পাশাপাশি এনজিও বা উন্নয়ন সংস্থায় কাজের দক্ষতা থাকতে হবে। সংশ্লিষ্ট ক্ষেত্রে কমপক্ষে সাত বছরের অভিজ্ঞতা চাওয়া হয়েছে।
নির্বাচিত প্রার্থী বেতন ছাড়াও প্রতিষ্ঠানের নীতিমালা অনুযায়ী অন্যান্য সুযোগ-সুবিধা পাবেন।
আবেদন যেভাবেআগ্রহী প্রার্থীদের নির্ধারিত সময়ের মধ্যে অনলাইনে আবেদন করতে হবে। আবেদনসংক্রান্ত বিস্তারিত তথ্য ও নিয়োগ বিজ্ঞপ্তি সেভ দ্য চিলড্রেনের নির্ধারিত অনলাইন আবেদন প্ল্যাটফর্মে পাওয়া যাবে।
আবেদনের শেষ সময়: ৬ অক্টোবর ২০২৬।

প্রথম দর্পণ,ডেস্ক