অনুমোদিত প্রকল্পের আওতায় ঢাকা-৫ সংসদীয় আসনের অন্তর্ভুক্ত ডিএসসিসির ৯টি ওয়ার্ডও রয়েছে। এগুলো হলো—যাত্রাবাড়ী থানার ৬২, ৬৩, ৬৪ ও ৬৫ নম্বর এবং ডেমরা থানার ৬৬, ৬৭, ৬৮, ৬৯ ও ৭০ নম্বর ওয়ার্ড।
ঢাকা-৫ আসনটি ১৭৮ নম্বর সংসদীয় আসন। এর বর্তমান সংসদ সদস্য বাংলাদেশ জামায়াতে ইসলামীর মোহাম্মদ কামাল হোসেন।
সড়ক ও ড্রেনেজ ব্যবস্থার উন্নয়নপ্রকল্পের আওতায় ডিএসসিসির নতুনভাবে যুক্ত হওয়া ১৮টি ওয়ার্ডে সড়ক ও পানি নিষ্কাশন অবকাঠামোর উন্নয়ন করা হবে। এর মাধ্যমে এসব এলাকার নগরসেবা ও যোগাযোগব্যবস্থাকে বিদ্যমান নগর কাঠামোর সঙ্গে সমন্বিত করার লক্ষ্য নেওয়া হয়েছে।
প্রকল্পটি ২০২৬ সালের অক্টোবর থেকে ২০২৯ সালের সেপ্টেম্বর পর্যন্ত বাস্তবায়নের কথা রয়েছে। এতে মোট ব্যয় ধরা হয়েছে ৭৮৪ কোটি ৪৯ লাখ ৮৭ হাজার টাকা। এর মধ্যে সরকারের অর্থায়ন ৫৪৯ কোটি ১৪ লাখ ৯০ হাজার টাকা এবং ডিএসসিসির নিজস্ব অর্থায়ন ২৩৫ কোটি ৩৪ লাখ ৯৭ হাজার টাকা।
প্রধানমন্ত্রীকে ধন্যবাদ কামালেরপ্রকল্পটি অনুমোদনের পর ঢাকা-৫ আসনের সংসদ সদস্য মোহাম্মদ কামাল হোসেন প্রধানমন্ত্রীকে ধন্যবাদ জানিয়েছেন।
তিনি বলেন, ‘আশা করি দ্রুত প্রকল্পের কাজ শুরু করে জনগণের দীর্ঘদিনের দুঃখ-দুর্দশা লাঘবে ভূমিকা রাখতে পারব। ইনশাআল্লাহ।’

প্রথম দর্পণ,ডেস্ক