বোরকা-নিকাবের কারণে অপমান বা বৈষম্য বরদাশত নয়: ডাকসু ভিপি

  • প্রথম দর্পণ,জাতীয় ডেস্ক
  • আপলোড সময় : ০৮ অক্টোবর ২০২৬, ০৪:৩৪ দুপুর
  • ৪০৪১ বার পড়া হয়েছে

Banner Ad
https://prothomdorpan.com/admin/fav-icon-logo/image/1761146741.250..125.jpg ভিপি সাদিক কায়েম।
ঢাকা বিশ্ববিদ্যালয়ে বোরকা-নিকাব পরিহিত এক শিক্ষার্থীকে কটূক্তির ঘটনায় তীব্র নিন্দা ও ক্ষোভ জানিয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (ডাকসু) ভিপি সাদিক কায়েম। বোরকা-নিকাব পরার কারণে কোনো শিক্ষার্থীকে অপমান, হেয় করা বা তার নিরাপত্তা বিঘ্নিত করার মতো আচরণ বিশ্ববিদ্যালয়ে সহ্য করা হবে না বলে মন্তব্য করেছেন তিনি।

বৃহস্পতিবার (৮ অক্টোবর) নিজের ফেসবুক অ্যাকাউন্টে দেওয়া এক স্ট্যাটাসে তিনি এসব কথা বলেন।

সাদিক কায়েম বলেন, শুধু বোরকা-নিকাব পরার কারণে কোনো শিক্ষার্থীকে হেয় করা, অপমান করা কিংবা তার নিরাপত্তা বিঘ্নিত করার মতো উগ্র আচরণ ঢাকা বিশ্ববিদ্যালয়ে আর সহ্য করা হবে না।

তিনি আরও বলেন, প্রগতিশীলতার নামে ইসলামবিদ্বেষী আচরণ এবং দাড়ি, টুপি, নিকাব ও পর্দার প্রতি বৈষম্য কিংবা বিদ্বেষমূলক মনোভাব শিক্ষার্থীরা মেনে নেবে না। কোনো অসহিষ্ণু ও উগ্রবাদী শিক্ষককে শিক্ষার্থীরা আর শ্রেণিকক্ষে দেখতে চায় না বলেও মন্তব্য করেন তিনি।

এ সময় বোরকা-নিকাব ইস্যুতে অতীতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের বর্তমান ও সাবেক শিক্ষার্থীদের স্বতঃস্ফূর্ত প্রতিবাদের প্রশংসা করেন ডাকসু ভিপি। তিনি তাদের ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানান।

সাদিক কায়েম প্রত্যাশা করেন, ঢাকা বিশ্ববিদ্যালয় ভিন্নমত ও ভিন্ন চিন্তার মানুষের পারস্পরিক সহাবস্থান, মানবিক মর্যাদা এবং একাডেমিক সমতার একটি উজ্জ্বল দৃষ্টান্ত হয়ে উঠবে।




কমেন্ট করুন:

ফেসবুকে আমরা
সর্বশেষ সংবাদ
Sidebar Ad