আবরার হত্যা: পরিবারের পাশে থাকার আশ্বাস প্রধানমন্ত্রীর

  • প্রথম দর্পণ,জাতীয় ডেস্ক
  • আপলোড সময় : ০৮ অক্টোবর ২০২৬, ০৭:০৫ বিকাল
  • ৪৯৬৯ বার পড়া হয়েছে

Banner Ad
https://prothomdorpan.com/admin/fav-icon-logo/image/1761146741.250..125.jpg প্রধানমন্ত্রী
বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) শিক্ষার্থী আবরার ফাহাদ হত্যা মামলার বিচার দ্রুত নিশ্চিত করতে প্রয়োজনীয় সব ধরনের সহযোগিতার আশ্বাস দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।

বৃহস্পতিবার সচিবালয়ের মন্ত্রিপরিষদ বিভাগে প্রধানমন্ত্রীর সঙ্গে আবরার ফাহাদের পরিবারের সদস্যরা সৌজন্য সাক্ষাৎ করেন। এ সময় তারা হত্যাকাণ্ডের বিচার প্রক্রিয়া নিয়ে প্রধানমন্ত্রীর সঙ্গে কথা বলেন।

পরিবারের সদস্যদের বক্তব্যের পরিপ্রেক্ষিতে প্রধানমন্ত্রী বলেন, মামলাটি বর্তমানে উচ্চ আদালতে বিচারাধীন। আদালত সম্পূর্ণ স্বাধীনভাবে বিচারিক কার্যক্রম পরিচালনা করবেন। তবে ন্যায়বিচার নিশ্চিত করা এবং পরিবারকে আইনিসহ প্রয়োজনীয় সব ধরনের সহযোগিতা দিতে সরকার আন্তরিকভাবে পাশে থাকবে।

২০১৯ সালে হত্যা

২০১৯ সালের ৬ অক্টোবর রাতে বুয়েটের শেরেবাংলা হলের আবাসিক ছাত্র আবরার ফাহাদকে পিটিয়ে হত্যা করা হয়। ভারত-বাংলাদেশের চুক্তি ও পানি বণ্টন নিয়ে ফেসবুকে একটি স্ট্যাটাস দেওয়াকে কেন্দ্র করে তাকে নির্যাতন করা হয়েছিল।

আবরার তড়িৎ কৌশল বিভাগের দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী ছিলেন। হত্যাকাণ্ডের ঘটনায় বুয়েট শাখা ছাত্রলীগের বেশ কয়েকজন নেতাকর্মীর সম্পৃক্ততার প্রমাণ পাওয়া যায়। পরে হত্যা মামলায় তাদের বিরুদ্ধে সাজা দেওয়া হয়।

মামলাটি বর্তমানে উচ্চ আদালতে বিচারাধীন রয়েছে।




কমেন্ট করুন:

ফেসবুকে আমরা
সর্বশেষ সংবাদ
Sidebar Ad