শুক্রবার (১৬ অক্টোবর) নিজের ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে দলের রাজনৈতিক অবস্থান ও ভবিষ্যৎ কর্মপন্থা তুলে ধরে তিনি এসব কথা বলেন।
মামুনুল হক বলেন, বাংলাদেশের রাজনীতি বর্তমানে গুরুত্বপূর্ণ পরিবর্তনের মধ্য দিয়ে যাচ্ছে। জুলাই বিপ্লবের পর মানুষের প্রত্যাশা, রাজনৈতিক দলগুলোর ভূমিকা এবং ভবিষ্যৎ রাষ্ট্রব্যবস্থা নিয়ে নতুন করে ভাবার সুযোগ তৈরি হয়েছে।
তিনি উল্লেখ করেন, বর্তমান পরিস্থিতিতে রাজনৈতিক দলগুলোর দায়িত্ব শুধু তাৎক্ষণিক লাভ-ক্ষতির হিসাবের মধ্যে সীমাবদ্ধ থাকা নয়। বরং দেশের দীর্ঘমেয়াদি ভবিষ্যৎ, ইসলামপন্থি রাজনীতির সুস্থ বিকাশ, আলেম সমাজের রাজনৈতিক ভূমিকা এবং ইনসাফভিত্তিক বৈষম্যহীন রাষ্ট্র প্রতিষ্ঠার আকাঙ্ক্ষাকে অগ্রাধিকার দেওয়া জরুরি।
দীর্ঘ আলোচনার ভিত্তিতে রাজনৈতিক অবস্থানবাংলাদেশ খেলাফত মজলিসের রাজনৈতিক অবস্থান কোনো আকস্মিক সিদ্ধান্ত নয় বলে উল্লেখ করেন দলটির আমির। তাঁর ভাষ্য, দীর্ঘ আলোচনা, সাংগঠনিক পরামর্শ, রাজনৈতিক বাস্তবতা পর্যালোচনা এবং জাতির ভবিষ্যৎ কল্যাণের বিষয় বিবেচনায় নিয়েই এ অবস্থান নির্ধারণ করা হয়েছে।
তিনি বলেন, দেশের পরিবর্তিত রাজনৈতিক পরিস্থিতিতে সুদূরপ্রসারী চিন্তা থেকে সঠিক সিদ্ধান্ত নেওয়া প্রয়োজন। সেই বিবেচনা থেকেই দলটি নিজেদের অবস্থান স্পষ্ট করেছে।
গঠনমূলক সমালোচনা ও সংলাপে প্রস্তুতনিজেদের রাজনৈতিক অবস্থানের পক্ষে যৌক্তিক ব্যাখ্যা দিতে বাংলাদেশ খেলাফত মজলিস প্রস্তুত রয়েছে বলে জানান মামুনুল হক। একই সঙ্গে গঠনমূলক সমালোচনা গ্রহণ এবং দেশের স্বার্থে যুক্তিনির্ভর রাজনৈতিক সংলাপে অংশ নিতেও দলটি প্রস্তুত বলে উল্লেখ করেন তিনি।
মামুনুল হকের বক্তব্য অনুযায়ী, দেশের ভবিষ্যৎ কল্যাণ, ইসলামপন্থি রাজনীতির বিকাশ এবং বৈষম্যহীন রাষ্ট্র প্রতিষ্ঠার লক্ষ্যই বাংলাদেশ খেলাফত মজলিসের বর্তমান রাজনৈতিক অবস্থানের মূল ভিত্তি।

প্রথম দর্পণ,ডেস্ক