দুর্গাপূজায় ধর্মীয় সম্প্রীতি ও সমান অধিকার নিশ্চিতের আহ্বান জিএম কাদেরের

  • প্রথম দর্পণ,ডেস্ক
  • আপলোড সময় : ১৬ অক্টোবর ২০২৬, ০৫:৪৭ বিকাল
  • ৭০৯৭ বার পড়া হয়েছে

Banner Ad
https://prothomdorpan.com/admin/fav-icon-logo/image/1761146741.250..125.jpg
শারদীয় দুর্গাপূজা উপলক্ষে দেশের হিন্দু সম্প্রদায়সহ সব ধর্মের মানুষকে শুভেচ্ছা জানিয়েছেন জাতীয় পার্টির চেয়ারম্যান জিএম কাদের। একই সঙ্গে ধর্ম-বর্ণ নির্বিশেষে সবার সমান অধিকার, নিরাপত্তা ও মর্যাদা নিশ্চিত করার আহ্বান জানিয়েছেন তিনি।

শুক্রবার (১৬ অক্টোবর) গণমাধ্যমে পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে দুর্গোৎসব উপলক্ষে দেশবাসীকে শুভেচ্ছা জানান জাতীয় পার্টির চেয়ারম্যান।

শুভেচ্ছা বার্তায় জিএম কাদের বলেন, দুর্গাপূজা শুধু হিন্দু সম্প্রদায়ের প্রধান ধর্মীয় উৎসব নয়, এটি বাঙালির ঐতিহ্য, সংস্কৃতি ও অসাম্প্রদায়িক চেতনারও গুরুত্বপূর্ণ অনুষঙ্গ।

তিনি বলেন, বাংলাদেশ সাম্প্রদায়িক সম্প্রীতি ও পারস্পরিক শ্রদ্ধাবোধের দেশ। এ দেশে ঐতিহ্যগতভাবে এক ধর্মের মানুষের উৎসবে অন্য ধর্মাবলম্বীরাও অংশ নেন। এ ধরনের আয়োজন মানুষের মধ্যে ভালোবাসা, সৌহার্দ্য ও ভ্রাতৃত্বের বন্ধন আরও সুদৃঢ় করে।

দুর্গাপূজার আনন্দঘন পরিবেশে দেশবাসীর মধ্যে শান্তি, সম্প্রীতি ও সৌহার্দ্য আরও জোরদার হবে বলে আশা প্রকাশ করেন জিএম কাদের।

তিনি আরও বলেন, ধর্ম-বর্ণ নির্বিশেষে সব মানুষের সমান অধিকার, নিরাপত্তা ও মর্যাদা নিশ্চিত করা সবার দায়িত্ব।

দুর্গোৎসব উপলক্ষে দেশ ও জাতির সুখ, শান্তি, সমৃদ্ধি ও কল্যাণ কামনা করেন জাতীয় পার্টির চেয়ারম্যান।





কমেন্ট করুন:

ফেসবুকে আমরা
Sidebar Ad