বোরহানউদ্দিনে মা ইলিশ শিকার, প্রকাশ্যে বিক্রি

  • প্রথম দর্পণ,ডেস্ক
  • আপলোড সময় : ১৯ অক্টোবর ২০২৬, ০১:৫১ দুপুর
  • ২৬৩০ বার পড়া হয়েছে

Banner Ad
https://prothomdorpan.com/admin/fav-icon-logo/image/1761146741.250..125.jpg ছবি: সংগৃহীত
সরকারি নিষেধাজ্ঞা উপেক্ষা করে ভোলার বোরহানউদ্দিনে মেঘনা নদীতে মা ইলিশ শিকার ও বিভিন্ন মাছঘাটে প্রকাশ্যে বিক্রির অভিযোগ উঠেছে। স্থানীয়দের অভিযোগ, দিন-রাত নির্বিশেষে ডিমওয়ালা ইলিশ ধরা এবং বেচাকেনা চলছে। এ পরিস্থিতিতে মা ইলিশ রক্ষায় আরও কঠোর অভিযান পরিচালনার দাবি জানিয়েছেন স্থানীয় সচেতন মহল ও মৎস্যজীবীরা।

অভিযোগ অনুযায়ী, উপজেলার বড় মানিকা ইউনিয়নের আলীমুদ্দিন বাংলাবাজার, সেন্টার বাজার ও স্বরাজগঞ্জ মাছঘাটসহ নদীতীরবর্তী বিভিন্ন এলাকায় নিষেধাজ্ঞা অমান্য করে ইলিশের বেচাকেনা চলছে।

২২ দিনের নিষেধাজ্ঞা

মা ইলিশের প্রজনন নির্বিঘ্ন করতে ২০২৬-২৭ অর্থবছরের কর্মসূচির আওতায় গত ৮ অক্টোবর থেকে আগামী ২৯ অক্টোবর পর্যন্ত ২২ দিন নদী ও সাগরে মাছ ধরা, পরিবহন, মজুত ও বিক্রির ওপর নিষেধাজ্ঞা জারি করেছে সরকার।

তবে স্থানীয় সূত্রের অভিযোগ, নিষেধাজ্ঞা কার্যকর থাকলেও বোরহানউদ্দিনের কয়েকটি মাছঘাটে অসাধু জেলে ও ব্যবসায়ীরা তা উপেক্ষা করে মা ইলিশ শিকার ও বিক্রি করছেন।

কঠোর অভিযানের দাবি

বোরহানউদ্দিন উপজেলা জাতীয় মৎস্য সমিতির প্রতিনিধি জাহিদ হাসান জামাল ও মো. ফরিদুল আলম অভিযোগ করেন, মেঘনা নদীতে মা ইলিশ শিকার বন্ধে প্রয়োজনীয় পদক্ষেপ যথেষ্ট নয়। তাঁরা নিষেধাজ্ঞা বাস্তবায়নে সংশ্লিষ্ট প্রশাসন ও মৎস্য বিভাগের আরও জোরালো অভিযান দাবি করেন।

অন্যদিকে, বোরহানউদ্দিন হাকিমুদ্দিন নৌ পুলিশ জানিয়েছে, মা ইলিশ সংরক্ষণে তাদের নিয়মিত ও কঠোর অভিযান অব্যাহত রয়েছে।

উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা মনোজ কুমার সাহা বলেন, কিছু অসাধু জেলে নিষেধাজ্ঞা অমান্য করে মা ইলিশ শিকারের চেষ্টা করছেন। তবে মা ইলিশ রক্ষায় তাঁদের জোরালো অভিযান চলমান রয়েছে।

মা ইলিশের প্রজনন মৌসুমে নিষেধাজ্ঞা কার্যকর রাখতে নদীতে নজরদারি এবং মাছঘাটগুলোতে নিয়মিত তদারকি জোরদার করা প্রয়োজন বলে মনে করছেন স্থানীয় সচেতন মহল।




কমেন্ট করুন:

ফেসবুকে আমরা
Sidebar Ad