বৃহস্পতিবার (২২ অক্টোবর) নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে তিনি সাজেকের পরিস্থিতি নিয়ে প্রশ্ন তুলে নিরাপত্তা নিশ্চিত করতে সরকারের প্রতি আহ্বান জানান।
পোস্টে ডা. শফিকুর রহমান লেখেন, ‘রাঙামাটি জেলার বাঘাইছড়ি উপজেলার সাজেককে কেন্দ্র করে কী হচ্ছে? ভুয়া গোয়েন্দা তথ্যের পেছনে না দৌড়িয়ে সঠিক গোয়েন্দা তথ্যের ভিত্তিতে এ ব্যাপারে সুস্পষ্ট পদক্ষেপ গ্রহণ করা প্রয়োজন।’
সাধারণ নাগরিকদের নিরাপত্তা নিশ্চিত করার ওপর গুরুত্বারোপ করে তিনি বলেন, ‘সাধারণ নাগরিকদের জীবন নিয়ে তামাশা করার অধিকার কারো নেই। সময় থাকতে সঠিক পদক্ষেপ গ্রহণ করুন।’
সাজেকে গোলাগুলির ঘটনায় পর্যটকদের আটকে পড়ার পরিস্থিতিতে দ্রুত ও কার্যকর ব্যবস্থা নেওয়ার পাশাপাশি সাধারণ মানুষের জীবন ও নিরাপত্তা রক্ষায় সংশ্লিষ্ট কর্তৃপক্ষের যথাযথ পদক্ষেপের দাবি জানিয়েছেন বিরোধীদলীয় নেতা।
তথ্যসূত্র: ডা. শফিকুর রহমানের ভেরিফায়েড ফেসবুক পেজে প্রকাশিত পোস্ট।

প্রথম দর্পণ,ডেস্ক