সিরাজগঞ্জে RTV-এর নতুন প্রতিনিধি আশরাফুল

  • শাহিন রেজা,মাল্টিমিডিয়া ইনচার্জ
  • আপলোড সময় : ০৭ জানুয়ারী ২০২৬, ০৩:৫৪ দুপুর
  • ৪৬১৫৪ বার পড়া হয়েছে

Banner Ad
https://prothomdorpan.com/admin/fav-icon-logo/image/1761146741.250..125.jpg

দৈনিক যুগের কথা পত্রিকার স্টাফ রিপোর্টার এবং গ্লোবাল টেলিভিশনের সাবেক সিরাজগঞ্জ জেলা প্রতিনিধি আশরাফুল ইসলাম আর টিভির (RTV) সিরাজগঞ্জ জেলা প্রতিনিধি হিসেবে নিয়োগ পেয়েছেন।


নিয়োগপ্রাপ্তির বিষয়টি নিশ্চিত করে বুধবার (৭জানুয়ারি) দুপুরে তিনি নিজের ব্যক্তিগত ফেসবুক আইডিতে একটি পোস্ট দেন। পোস্টে তিনি “আলহামদুলিল্লাহ” লিখে সর্বশক্তিমান আল্লাহর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন এবং আগামীর দায়িত্ব পালনে সবার দোয়া ও সহযোগিতা কামনা করেন।


এর আগে তিনি গ্লোবাল টেলিভিশনে দীর্ঘদিন দায়িত্ব পালন করেছেন এবং জেলার বিভিন্ন গুরুত্বপূর্ণ সামাজিক, রাজনৈতিক ও উন্নয়নমূলক কর্মকাণ্ড সংবাদমাধ্যমে তুলে ধরার মাধ্যমে নিজেকে একটি স্বনামধন্য সাংবাদিক হিসেবে প্রতিষ্ঠিত করেছেন।


তার এই নতুন দায়িত্বপ্রাপ্তিতে সিরাজগঞ্জের সাংবাদিক মহল, সহকর্মী ও শুভানুধ্যায়ীরা সামাজিক যোগাযোগমাধ্যমে অভিনন্দন ও শুভেচ্ছা জানিয়েছেন। ফেসবুকসহ বিভিন্ন প্ল্যাটফর্মে তাকে শুভকামনা জানিয়ে আগামীর পথচলায় সাফল্য কামনা করেন তারা।




কমেন্ট করুন:

ফেসবুকে আমরা
Sidebar Ad