রায়গঞ্জে শীতার্ত মানুষের পাশে মানবাধিকার কল্যাণ ট্রাস্ট

  • পারভেজ সরকার,স্টাফ রিপোর্টার
  • আপলোড সময় : ০৮ জানুয়ারী ২০২৬, ০৫:১৫ বিকাল
  • ২০৬৮৬ বার পড়া হয়েছে

Banner Ad
https://prothomdorpan.com/admin/fav-icon-logo/image/1761146741.250..125.jpg রায়গঞ্জে শীতার্ত মানুষের পাশে মানবাধিকার কল্যাণ ট্রাস্ট

শীতের তীব্রতায় যখন জনজীবন বিপর্যস্ত, তখন মানবিক উদ্যোগ নিয়ে শীতার্ত মানুষের পাশে দাঁড়িয়েছে বাংলাদেশ মানবাধিকার কল্যাণ ট্রাস্ট।

এ উপলক্ষে সিরাজগঞ্জের রায়গঞ্জ উপজেলায় সংগঠনটির উদ্যোগে অসহায় ও সুবিধাবঞ্চিত পাঁচ শতাধিক মানুষের মাঝে কম্বল বিতরণ করা হয়েছে।


বৃহস্পতিবার (৮ জানুয়ারি) দুপুরে রায়গঞ্জ উপজেলা পরিষদ চত্বর সংলগ্ন বাংলাদেশ মানবাধিকার কল্যাণ ট্রাস্টের সিরাজগঞ্জ জেলা শাখা কার্যালয়ে এ শীতবস্ত্র বিতরণ কার্যক্রম অনুষ্ঠিত হয়। জেলা শাখার সভাপতি আব্দুর রব শোভন (তমাল) সরকারের সভাপতিত্বে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন সংগঠনটির মহাসচিব মো. সাইফুল ইসলাম।


জেলা শাখার সাধারণ সম্পাদক মো. ফারুক আহমেদের পরিচালনায় এবং মো. হাসিবুর রহমান হাসিবের সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন উপজেলা যুব দলের সভাপতি আব্দুর রাজ্জাক রানাসহ বিভিন্ন শ্রেণি-পেশার অতিথিরা।


অনুষ্ঠানে সংগঠনের সদস্যদের অংশগ্রহণে প্রায় পাঁচ শতাধিক বৃদ্ধ, বিধবা ও প্রতিবন্ধী মানুষের হাতে নতুন কম্বল তুলে দেওয়া হয়। শীতবস্ত্র পেয়ে স্থানীয় অসহায় মানুষরা কৃতজ্ঞতা ও সন্তোষ প্রকাশ করেন।




কমেন্ট করুন:

ফেসবুকে আমরা
সর্বশেষ সংবাদ
Sidebar Ad