ঢাকায় কমেছে তাপমাত্রা, দিনভর আবহাওয়া কেমন থাকবে

  • প্রথম দর্পণ,ডেস্ক
  • আপলোড সময় : ০৭ নভেম্বর ২০২৬, ১১:৫৭ দুপুর
  • ১০৮১১ বার পড়া হয়েছে

Banner Ad
https://prothomdorpan.com/admin/fav-icon-logo/image/1761146741.250..125.jpg

রাজধানী ঢাকায় এক দিনের ব্যবধানে তাপমাত্রা ০ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস কমেছে। শনিবার (৭ নভেম্বর) সকালে ঝলমলে রোদের পাশাপাশি হালকা বাতাস থাকলেও দিনের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর।

আবহাওয়া অধিদপ্তরের তথ্য অনুযায়ী, শুক্রবার সকাল ৬টায় ঢাকা ও আশপাশের এলাকায় তাপমাত্রা ছিল ২৪ দশমিক ৪ ডিগ্রি সেলসিয়াস। শনিবার একই সময়ে তা কমে দাঁড়িয়েছে ২৩ দশমিক ৯ ডিগ্রি সেলসিয়াসে।

শনিবার সকাল ৭টায় প্রকাশিত পরবর্তী ছয় ঘণ্টার পূর্বাভাসে বলা হয়েছে, ঢাকা ও পার্শ্ববর্তী এলাকার আকাশ পরিষ্কার থাকতে পারে। এ সময় আবহাওয়া শুষ্ক থাকার সম্ভাবনা রয়েছে। পশ্চিম অথবা উত্তর-পশ্চিম দিক থেকে ঘণ্টায় ৬ থেকে ১২ কিলোমিটার বেগে বাতাস প্রবাহিত হতে পারে। দিনের তাপমাত্রায় উল্লেখযোগ্য পরিবর্তনের সম্ভাবনা নেই।

আবহাওয়া অধিদপ্তরের তথ্যমতে, শনিবার সকাল ৬টায় রাজধানীর বাতাসের আর্দ্রতা ছিল ৭৪ শতাংশ। এদিন ঢাকায় সূর্যাস্ত হবে সন্ধ্যা ৫টা ১৬ মিনিটে। রোববার সূর্যোদয় হবে ভোর ৬টা ৯ মিনিটে।

সারা দেশের আবহাওয়ার পূর্বাভাস

আবহাওয়া অধিদপ্তরের আগামী পাঁচ দিনের পূর্বাভাস অনুযায়ী, শনিবার সারা দেশের আকাশ আংশিক মেঘলা থাকতে পারে। তবে সামগ্রিকভাবে আবহাওয়া প্রধানত শুষ্ক থাকার সম্ভাবনা রয়েছে। রাত ও দিনের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে।

তবে দেশের অধিকাংশ এলাকায় বৃষ্টির সম্ভাবনা না থাকলেও চট্টগ্রাম বিভাগের কিছু কিছু এলাকায় সামান্য বৃষ্টি হতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর।




কমেন্ট করুন:

ফেসবুকে আমরা
সর্বশেষ সংবাদ
Sidebar Ad