আমার দেশ পত্রিকার সিরাজগঞ্জ প্রতিনিধি ইন্নার বাড়িতে পেট্রোল বোমা নিক্ষেপ

  • শাহিন রেজা,মাল্টিমিডিয়া ইনচার্জ
  • আপলোড সময় : ১১ জানুয়ারী ২০২৬, ০৩:০৮ রাত
  • ১৯৫৮৭ বার পড়া হয়েছে

Banner Ad
https://prothomdorpan.com/admin/fav-icon-logo/image/1761146741.250..125.jpg


আমার দেশ এর সিরাজগঞ্জ প্রতিনিধির বাড়িতে পেট্রোল বোমা নিক্ষেপ

দৈনিক আমার দেশ পত্রিকার সিরাজগঞ্জ জেলা প্রতিনিধি শরীফুল ইসলাম ইন্নার বাড়িতে পেট্রোল বোমা নিক্ষেপ করেছে দুর্বৃত্তরা। শনিবার রাত ৯টার দিকে তিনজন যুবক মোটরসাইকেলযোগে এসে দুটি পেট্রোল বোমা নিক্ষেপ করে।


সাংবাদিক শরীফুল ইসলাম ইন্নার বাড়ি সিরাজগঞ্জ পৌর এলাকার দিয়ার ধানগড়া মহল্লায়।



এ ঘটনায় বাড়ির লোকজনের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে। পরে পানি দিয়ে আগুন নেভানো হয়।


বিষয়টি তাৎক্ষণিকভাবে সিরাজগঞ্জ পুলিশ সুপারকে অবগত করা হলে, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) নাজরান রউফ, সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ও গোয়েন্দা পুলিশের (ডিবি) ভারপ্রাপ্ত কর্মকর্তা ঘটনাস্থল পরিদর্শন করেছেন।


এ ঘটনায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে।




কমেন্ট করুন:

ফেসবুকে আমরা
সর্বশেষ সংবাদ
Sidebar Ad