বৃহস্পতিবার (১২ নভেম্বর) নিজের ভেরিফায়েড ফেসবুক অ্যাকাউন্টে দেওয়া এক পোস্টে তাসনিম জারা বলেন, রাজনৈতিক অবস্থান ফিরে পাওয়ার জন্য সহিংসতার পথ বেছে নেওয়ার কোনো সুযোগ নেই। মানুষের বাড়িঘর ও গাড়িতে আগুন দিয়ে রাজনীতিতে জায়গা করে নেওয়া যাবে না।
তিনি আরও বলেন, জীবনের ঝুঁকি নিয়ে যারা রাজপথে নেমেছিলেন, তাদের ভয়ভীতি দেখিয়ে সরিয়ে দেওয়ার চেষ্টাও সফল হবে না।
হামলাকারীদের দ্রুত গ্রেফতারের দাবি
পোস্টে তাসনিম জারা লেখেন, নুসরাত তাবাসসুমের বাড়িতে যারা আগুন দিয়েছে, তাদের দ্রুত গ্রেফতার করতে হবে। শুরুতেই এ ধরনের আগুন-সন্ত্রাসের বিরুদ্ধে কার্যকর ব্যবস্থা নেওয়া না হলে তা আরও ছড়িয়ে পড়ার আশঙ্কা রয়েছে।
সরকারের দায়িত্বশীল ব্যক্তিদের উদ্দেশে তিনি বলেন, মানুষের জানমালের নিরাপত্তা নিশ্চিত করা সরকারের দায়িত্ব। এ দায়িত্ব কোনোভাবেই ভুলে যাওয়া উচিত নয়।
পোস্টের শেষাংশে নুসরাত তাবাসসুমের প্রতি সংহতি জানিয়ে তাসনিম জারা লেখেন, ‘নুসরাত, আপনি একা নন, আমরা আপনার সঙ্গে আছি।’

প্রথম দর্পণ,ডেস্ক