১০ ডিসেম্বরের মধ্যে হজের চূড়ান্ত নিবন্ধন, বকেয়া অর্থ জমার নির্দেশ

  • প্রথম দর্পণ,ডেস্ক
  • আপলোড সময় : ২৩ নভেম্বর ২০২৬, ০৪:৩৪ দুপুর
  • ১৫৫৭৪ বার পড়া হয়েছে

Banner Ad
http://prothomdorpan.com/admin/fav-icon-logo/image/1761146741.250..125.jpg

নির্ধারিত সময়ের মধ্যে নিবন্ধন না করলে প্রাথমিক নিবন্ধন স্বয়ংক্রিয়ভাবে বাতিল হবে

২০২৭ সালের হজে গমনেচ্ছুদের আগামী ১০ ডিসেম্বরের মধ্যে চূড়ান্ত নিবন্ধন সম্পন্ন করার নির্দেশ দিয়েছে ধর্ম বিষয়ক মন্ত্রণালয়। সরকারি ও বেসরকারি ব্যবস্থাপনায় প্রাথমিক নিবন্ধন করা হজযাত্রীদের নিজ নিজ নির্বাচিত প্যাকেজের বকেয়া অর্থ জমা দিয়ে এ প্রক্রিয়া সম্পন্ন করতে হবে। নির্ধারিত সময়ের মধ্যে চূড়ান্ত নিবন্ধন না করলে সংশ্লিষ্ট হজযাত্রীর প্রাথমিক নিবন্ধন স্বয়ংক্রিয়ভাবে বাতিল হয়ে যাবে।

সোমবার (২৩ নভেম্বর) ধর্ম বিষয়ক মন্ত্রণালয়ের এক জরুরি বিজ্ঞপ্তিতে এ নির্দেশনা দেওয়া হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, ‘হজ প্যাকেজ ও গাইডলাইন ২০২৭’-এর অনুচ্ছেদ ৫-এর নির্দেশনা অনুসরণ করে প্রাথমিক নিবন্ধিত হজযাত্রীদের ১০ ডিসেম্বরের মধ্যে নির্ধারিত প্যাকেজের অবশিষ্ট অর্থ জমা দিতে হবে। একই সঙ্গে চূড়ান্ত নিবন্ধন সম্পন্ন করতে হবে।

মন্ত্রণালয় জানিয়েছে, নির্ধারিত সময়ের মধ্যে চূড়ান্ত নিবন্ধন সম্পন্ন না হলে সংশ্লিষ্ট ব্যক্তির প্রাথমিক নিবন্ধন স্বয়ংক্রিয়ভাবে বাতিল বলে গণ্য হবে।

এ অবস্থায় ২০২৭ সালের হজে যেতে আগ্রহী সব প্রাথমিক নিবন্ধিত আবেদনকারীকে নির্ধারিত সময়সীমার আগেই ব্যাংকের মাধ্যমে প্রয়োজনীয় অর্থ পরিশোধ করে চূড়ান্ত নিবন্ধন নিশ্চিত করার আহ্বান জানিয়েছে ধর্ম বিষয়ক মন্ত্রণালয়।





কমেন্ট করুন:

ফেসবুকে আমরা
সর্বশেষ সংবাদ
Sidebar Ad