ফ্যাসিবাদবিরোধী জাতীয় ঐক্য সুসংহত করতে রাজনৈতিক দলগুলোর সঙ্গে কাজ করবে সরকার

  • প্রথম দর্পণ,জাতীয় ডেস্ক
  • আপলোড সময় : ২৩ নভেম্বর ২০২৬, ০৪:৫৯ দুপুর
  • ১১০১৯ বার পড়া হয়েছে

Banner Ad
http://prothomdorpan.com/admin/fav-icon-logo/image/1761146741.250..125.jpg

জুলাই গণঅভ্যুত্থানের মধ্য দিয়ে গড়ে ওঠা ফ্যাসিবাদবিরোধী জাতীয় ঐক্য আরও সুসংহত ও টেকসই করতে চায় সরকার। দেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব, গণতন্ত্র ও জনগণের অধিকার রক্ষায় রাজনৈতিক মতাদর্শের ঊর্ধ্বে উঠে সব রাজনৈতিক দলকে একসঙ্গে কাজ করার আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রীর উপদেষ্টা মাহাদী আমীন।

সোমবার (২৩ নভেম্বর) দুপুর ১টায় সচিবালয়ে প্রধানমন্ত্রীর উপদেষ্টা মাহাদী আমীনের সঙ্গে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) চার সদস্যের প্রতিনিধিদলের বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকে দেশের সাম্প্রতিক রাজনৈতিক পরিস্থিতি, ফ্যাসিবাদবিরোধী জাতীয় ঐক্য, গণতান্ত্রিক অভিযাত্রা এবং রাষ্ট্রীয় সংস্কার কার্যক্রম নিয়ে আলোচনা হয়।

এনসিপির প্রতিনিধিদলে ছিলেন দলটির আহ্বায়ক নাহিদ ইসলাম, সদস্যসচিব আখতার হোসেন এবং কেন্দ্রীয় নেতা হাসনাত আবদুল্লাহ ও আকরাম হোসেন।

বৈঠক শেষে সাংবাদিকদের ব্রিফিংয়ে মাহাদী আমীন বলেন, এনসিপির শীর্ষ নেতাদের সঙ্গে অত্যন্ত আন্তরিক ও সৌহার্দ্যপূর্ণ পরিবেশে আলোচনা হয়েছে। দলটির নেতারা তাঁদের বক্তব্য ও প্রস্তাবনা তুলে ধরেছেন। সরকারও নিজেদের অবস্থান পরিষ্কার করেছে।

তিনি বলেন, সরকার এমন একটি রাজনৈতিক সংস্কৃতি প্রতিষ্ঠা করতে চায়, যেখানে রাজনৈতিক সহাবস্থান, পারস্পরিক সহিষ্ণুতা এবং নাগরিকদের সমান অধিকার নিশ্চিত হবে।

মুক্তিযুদ্ধ ও গণঅভ্যুত্থানের চেতনায় ঐক্যের আহ্বান

মাহাদী আমীন বলেন, ১৯৭১ সালের মহান মুক্তিযুদ্ধ ছিল দেশের স্বাধীনতা অর্জনের সংগ্রাম। অন্যদিকে, ২০২৪ সালের গণঅভ্যুত্থান ছিল অর্জিত স্বাধীনতা ও মানুষের অধিকার সুরক্ষার আন্দোলন। দেশকে এগিয়ে নিতে ‘সবার আগে বাংলাদেশ’ নীতিতে অটল থাকতে হবে। জনগণের অধিকার ও জাতীয় স্বার্থকে সর্বোচ্চ গুরুত্ব দেওয়াই সরকারের লক্ষ্য।

পতিত রাজনৈতিক শক্তির তৎপরতা সম্পর্কে সতর্ক থাকার আহ্বান জানিয়ে তিনি বলেন, দেশের বাইরে থেকে অস্থিতিশীলতা সৃষ্টির চেষ্টা করা হলেও গণতন্ত্রকামী জনগণ ও রাজনৈতিক দলগুলো ঐক্যবদ্ধ রয়েছে।

এনসিপির পক্ষ থেকে কোনো শর্ত দেওয়া হয়নি

বৈঠকে এনসিপির পক্ষ থেকে সরকারকে কোনো শর্ত দেওয়া হয়েছে কি না—সাংবাদিকদের এমন প্রশ্নের জবাবে মাহাদী আমীন বলেন, শর্তের কোনো বিষয় ছিল না। নতুন করে ঐক্য গড়ারও প্রয়োজন নেই। আন্দোলনের সময় যে জাতীয় ঐক্য গড়ে উঠেছিল, সেটিকে টেকসই রূপ দেওয়ার মাধ্যমে স্বাধীন ও সার্বভৌম রাষ্ট্র গঠনে কাজ করতে হবে।

সংস্কারের অঙ্গীকার বাস্তবায়নের ঘোষণা

রাষ্ট্রীয় সংস্কার প্রসঙ্গে প্রধানমন্ত্রীর উপদেষ্টা বলেন, নির্বাচনী ইশতেহার ও ‘জাতীয় জুলাই সনদে’ দেওয়া অঙ্গীকার শতভাগ বাস্তবায়ন করবে সরকার। দায়িত্ব গ্রহণের পর সংসদের অধিবেশনেই রেকর্ডসংখ্যক অধ্যাদেশ আইনে রূপান্তরের মাধ্যমে সংস্কারের প্রাথমিক ধাপ সম্পন্ন করা হয়েছে। এ প্রক্রিয়া অব্যাহত থাকবে।

তিনি বলেন, জাতীয় ঐক্য, গণতান্ত্রিক মূল্যবোধ এবং জনগণের অধিকার প্রতিষ্ঠার মধ্য দিয়েই দেশকে সামনে এগিয়ে নিতে চায় সরকার।





কমেন্ট করুন:

ফেসবুকে আমরা
সর্বশেষ সংবাদ
Sidebar Ad