আদালতে হাজির না হওয়ায় তানজিন তিশার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানার আবেদন

  • প্রথম দর্পণ,ডেস্ক
  • আপলোড সময় : ২৩ নভেম্বর ২০২৬, ০৫:০৬ বিকাল
  • ৯৯৫৪ বার পড়া হয়েছে

Banner Ad
http://prothomdorpan.com/admin/fav-icon-logo/image/1761146741.250..125.jpg

১৪ ডিসেম্বর শুনানির দিন ধার্য, বাদীপক্ষের অভিযোগ—নোটিশ পেয়েও আদালতে উপস্থিত হননি অভিনেত্রী

হুমকির অভিযোগে দায়ের করা মামলায় আদালতে নির্ধারিত দিনে হাজির না হওয়ায় অভিনেত্রী তানজিন তিশার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারির আবেদন করেছেন বাদীপক্ষের আইনজীবী। সোমবার (২৩ নভেম্বর) ঢাকার নির্বাহী ম্যাজিস্ট্রেট মু. মাহবুব-উল-আলমের আদালতে এ আবেদন করা হয়। আবেদনের শুনানির জন্য আগামী ১৪ ডিসেম্বর দিন ধার্য করেছেন আদালত।

মামলার বাদী ফ্যাশন উদ্যোক্তা আয়েশাহ আনুম ফায়যাহ সানায়া চৌধুরীর আইনজীবী অ্যাডভোকেট শুভ্র সিনহা রায় এ আবেদন করেন। আদালত প্রাঙ্গণে সাংবাদিকদের তিনি জানান, নির্ধারিত তারিখে হাজির হওয়ার জন্য বিবাদীপক্ষ আদালতের নোটিশ গ্রহণ করলেও তানজিন তিশা উপস্থিত হননি।

আইনজীবীর দাবি, আদালতের নির্ধারিত তারিখ সম্পর্কে অবগত থাকার পরও হাজির না হওয়া এবং মামলা দায়েরের পর সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে বাদীকে নিয়ে কটূক্তি অব্যাহত রাখার বিষয়টি আবেদনে উল্লেখ করা হয়েছে। এসব কারণে অভিনেত্রীর বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারির আবেদন জানানো হয়েছে। এদিন বাদী সানায়া চৌধুরীও আদালতে উপস্থিত ছিলেন।

হুমকির অভিযোগে নতুন মামলা

মামলার নথি ও বাদীর অভিযোগ অনুযায়ী, গত ২৬ অক্টোবর তানজিন তিশার বিরুদ্ধে হুমকি দেওয়ার অভিযোগে আদালতে মামলা করেন সানায়া চৌধুরী। তাঁর অভিযোগ, আগের একটি মামলা প্রত্যাহারের জন্য বিভিন্ন সময়ে তাঁকে হুমকি দেওয়া হয়েছে। এমনকি পল্লবীর বাসায় লোক পাঠিয়ে ভয়ভীতি দেখানো হয়েছে বলেও অভিযোগ করেন তিনি।

বাদীর দাবি, নিরাপত্তাহীনতায় ভুগে থানায় গিয়ে প্রতিকার না পেয়ে আদালতের শরণাপন্ন হন তিনি।

শাড়ি নিয়ে প্রতারণার মামলার তদন্তেও নতুন মোড়

এর আগে ৭৫ হাজার টাকা মূল্যের একটি শাড়ি অনুষ্ঠানে পরার জন্য নিয়ে ফেরত না দেওয়ার অভিযোগে গত বছরের ২৭ নভেম্বর তানজিন তিশার বিরুদ্ধে প্রতারণার মামলা করেছিলেন সানায়া চৌধুরী।

ওই মামলার তদন্ত শেষে গত ২৫ মে অভিযোগের সত্যতা না পাওয়ার কথা জানিয়ে চূড়ান্ত প্রতিবেদন দাখিল করে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই)। তবে বাদীর নারাজি আবেদন মঞ্জুর করে গত ২৫ অক্টোবর ঢাকার অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট জশিতা ইসলাম মামলাটি পুনরায় তদন্তের জন্য অপরাধ তদন্ত বিভাগকে (সিআইডি) নির্দেশ দেন।

এদিকে, হুমকির অভিযোগে দায়ের করা মামলায় তানজিন তিশার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারির আবেদনের ওপর আগামী ১৪ ডিসেম্বর শুনানি হবে। ওই শুনানিতে আদালত আবেদনটির বিষয়ে সিদ্ধান্ত দেবেন।





কমেন্ট করুন:

ফেসবুকে আমরা
সর্বশেষ সংবাদ
Sidebar Ad