পোশাকশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে আজ বসছে চতুর্থ সভা

  • প্রথম দর্পণ,ডেস্ক
  • আপলোড সময় : ২৪ নভেম্বর ২০২৬, ০১:০৭ দুপুর
  • ৭১৭১ বার পড়া হয়েছে

Banner Ad
http://prothomdorpan.com/admin/fav-icon-logo/image/1761146741.250..125.jpg

মালিক-শ্রমিকের প্রস্তাব নিয়ে আলোচনা, মজুরি সুপারিশ প্রণয়ন করবে বোর্ড

তৈরি পোশাকশিল্পে কর্মরত শ্রমিক ও কর্মচারীদের নিম্নতম মজুরি নির্ধারণে আজ মঙ্গলবার চতুর্থ সভায় বসছে নিম্নতম মজুরি বোর্ড। রাজধানীর সেগুনবাগিচায় বোর্ডের সভাকক্ষে দুপুর ২টায় এ সভা অনুষ্ঠিত হবে। এতে সভাপতিত্ব করবেন বোর্ডের চেয়ারম্যান জেলা ও দায়রা জজ সৈয়দ আজাদ সুবহানী।

সোমবার শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের নিম্নতম মজুরি বোর্ডের শিল্প শাখা থেকে জারি করা সভার নোটিসে এ তথ্য জানানো হয়েছে। নোটিসে বোর্ডের সদস্যদের যথাসময়ে উপস্থিত থাকার অনুরোধ জানানো হয়েছে।

সভায় পোশাকশিল্পের শ্রমিক ও মালিকপক্ষের প্রতিনিধিদের দাখিল করা লিখিত মজুরি প্রস্তাব নিয়ে আলোচনা করা হবে। পাশাপাশি শিল্প খাতে নিয়োজিত সব শ্রেণির শ্রমিক ও কর্মচারীর নিম্নতম মজুরি নির্ধারণে সুপারিশ প্রণয়নের বিষয়টিও আলোচ্যসূচিতে রাখা হয়েছে।

নিম্নতম মজুরি বোর্ডের এ সভাকে কেন্দ্র করে পোশাকশিল্পের শ্রমিকদের মজুরি নির্ধারণের প্রক্রিয়ায় নতুন অগ্রগতির প্রত্যাশা তৈরি হয়েছে। তবে সভায় মজুরি নিয়ে চূড়ান্ত কোনো সিদ্ধান্ত হবে কি না, তা নোটিসে উল্লেখ করা হয়নি।

তথ্যসূত্র: দৈনিক আমার দেশ, অর্থনৈতিক রিপোর্টার; শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের নিম্নতম মজুরি বোর্ডের সভার নোটিস। প্রকাশ: ২৪ নভেম্বর ২০২৬।




কমেন্ট করুন:

ফেসবুকে আমরা
সর্বশেষ সংবাদ
Sidebar Ad