মঙ্গলবার (২৪ নভেম্বর) মিরপুর-১ নম্বরে মুক্ত বাংলা মার্কেটের সামনের সড়কে শাহ আলী থানা বিএনপি ও অঙ্গসংগঠনের উদ্যোগে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়।
শাহ আলী থানা বিএনপি নেতা এসএ সিদ্দিক সাজুর নেতৃত্বে আয়োজিত কর্মসূচিতে বিএনপি এবং এর অঙ্গ ও সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা অংশ নেন।
কর্মসূচিতে অংশগ্রহণকারীরা কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের রাজনৈতিক তৎপরতা এবং যেকোনো ধরনের নাশকতামূলক কর্মকাণ্ডের বিরুদ্ধে নিজেদের অবস্থান তুলে ধরেন। এ সময় দলীয় নেতাকর্মীদের ঐক্যবদ্ধ ও সতর্ক থাকার আহ্বান জানানো হয়।
কর্মসূচিতে এসএ সিদ্দিক সাজু বলেন, দেশে শান্তি-শৃঙ্খলা বজায় রাখতে সবাইকে দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে। কোনো ধরনের উসকানি বা সহিংসতায় জড়ানো যাবে না। আইন নিজের হাতে তুলে না নিয়ে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে সহযোগিতা করতে হবে।

প্রথম দর্পণ অনলাইন,ডেক্স