আইএসএসিএ ঢাকা চ্যাপ্টারের নতুন নেতৃত্বে কালাম-ফারুক

  • প্রথম দর্পণ,ডেস্ক
  • আপলোড সময় : ১১ আগস্ট ২০২৬, ০২:৫৯ দুপুর
  • ১৫৫০৯ বার পড়া হয়েছে

Banner Ad
http://prothomdorpan.com/admin/fav-icon-logo/image/1761146741.250..125.jpg

আইএসএসিএ ঢাকা চ্যাপ্টারের ২০২৬–২৭ মেয়াদের নতুন কমিটি গঠন করা হয়েছে। এতে মুহাম্মদ আবুল কালাম আজাদ প্রেসিডেন্ট এবং জি. এম. ফারুক আহমেদ সেক্রেটারি নির্বাচিত হয়েছেন।

সোমবার (৮ আগস্ট) অনুষ্ঠিত চ্যাপ্টারের বার্ষিক সাধারণ সভা (এজিএম) ও নির্বাচনের মাধ্যমে নতুন নেতৃত্ব নির্বাচিত করা হয়।

সেক্রেটারি পদে রাশেদুল ইসলামকে বিপুল ভোটের ব্যবধানে পরাজিত করে প্রথমবারের মতো নির্বাচিত হন জি. এম. ফারুক আহমেদ। অন্য পদগুলোতে একক প্রার্থী থাকায় সংশ্লিষ্টরা বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন।

নতুন কমিটির ভাইস প্রেসিডেন্ট হয়েছেন জায়নাল আবেদিন। পরিচালক পদে নির্বাচিত হয়েছেন আহমেদ জাফর সাদেক ভূঁইয়া, ফাহিমা খানম, মো. ওয়াহিদ মুরাদ, কাজী শাকলাইন, ড. নুরুল্লাহ শাহীন, হাসান আল মনসুর, মোহাম্মদ মোরশেদ আলম ও মাহবুব উল আলম।

যুগ্ম-সম্পাদক ও কোষাধ্যক্ষ পদে কোনো প্রতিদ্বন্দ্বী প্রার্থী না থাকায় শূন্য পদ পূরণে পরবর্তীতে দুজনকে কো-অপ্ট করার বিষয়ে সভায় নীতিগত সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

নবনির্বাচিত সেক্রেটারি জি. এম. ফারুক আহমেদ বলেন, সংগঠনের সদস্য সংখ্যা বৃদ্ধি, পেশাগত দক্ষতা উন্নয়ন, জ্ঞানচর্চার পরিবেশ তৈরি, সদস্যদের মধ্যে পারস্পরিক সম্পর্ক আরও দৃঢ় করা, উদ্ভাবনী কার্যক্রম গ্রহণ এবং কল্যাণমূলক কর্মকাণ্ড বাড়ানোর দিকে গুরুত্ব দেওয়া হবে।

তিনি বলেন, “বিজিত-বিজয়ী সবাইকে নিয়ে সংগঠনের কার্যক্রমকে আরও শক্তিশালী করাই আমার প্রধান ও একমাত্র লক্ষ্য।”




কমেন্ট করুন:

ফেসবুকে আমরা
সর্বশেষ সংবাদ
Sidebar Ad